ঢাকার মধ্যে নিরিবিলি পরিবেশ

in আমার বাংলা ব্লগ10 months ago
ঢাকার মধ্যে নিরিবিলি পরিবেশ

1000045652.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। গত কিছুদিন আগে একটি কাজে উত্তরায় গিয়েছিলাম এবং উত্তরা ১৫ নম্বর সেক্টরের দিকে প্রায় বেসিরভাগ জায়গায় নিরিবিলি। যদিও উত্তরা অনেকটাই ঢাকার বাহিরে পড়ে যায় এবং ঢাকা থেকে তার দূরত্ব বেশ খানিকটা দূরে। যদিও মেট্রোরেল হওয়ার কারণে সেখানে যাতায়াত করাটা বর্তমানে ঢাকা বাসির জন্য অনেকটা সুবিধা করা হয়ে গেছে।

গত কিছুদিন আগে আমার আম্মুর অফিসের কাজের জন্য সাধারণত আমরা উত্তরায় গিয়েছিলাম। যদিও উত্তরা যাওয়ার পথে বেশ খানিকটা হয়রানি হতে হয়েছে। এদিকে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় দুই ঘণ্টার মতো এয়ারপোর্টের রাস্তা বন্ধ ছিল। পরবর্তীতে যখন সেই জ্যাম ছাড়লো এরপরেই তুমুল বৃষ্টি শুরু হল। একদিকে প্রথমের দিকে গরম লেগেছিল পরের দিকে আবার মাত্রা অতিরিক্ত বৃষ্টির কারণে একদম ভিজেই গিয়েছিলাম।

1000045645.jpg

1000045641.jpg

আমরা বাসা থেকে বের হয়েছিলাম দশটার দিকে। আবার উত্তরায় পৌঁছাতে পৌঁছাতে এই প্রায় দুপুর একটা গড়িয়ে যায়। প্রায় তিন ঘন্টার মত সময় লেগেছে আমার বাসা থেকে উত্তরা পর্যন্ত যেতে। কিন্তু সময় বিবেচনা করলে সেটা এক ঘন্টারও রাস্তা নয়। পরে অফিসের যাবতীয় কাজ শেষ করতে করতেই প্রায় বিকেল পাঁচটা বেজে যায়। পাঁচটার সময় বের হয়ে সিদ্ধান্ত নিলাম বাই রোডে আর বাসার উদ্দেশ্যে যাওয়া যাবেনা। কারণ রাস্তাঘাটে যে জ্যাম ছিল সেখানে অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম মেট্রো রেলের আমরা আগারগাঁও পর্যন্ত আসবো, পরবর্তীতে সেখান থেকে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব।

তবে কখনোই উত্তরা ১৫ নম্বর সেক্টরের দিকে আমার যাওয়া হয়নি। সেখানে নতুন নতুন বিল্ডিং সবেমাত্র উঠতে শুরু করেছে। এছাড়াও সেখানে পরিকল্পিতভাবে রাস্তাঘাট ও তৈরি করা হয়েছে। খেলাধুলার জন্য পর্যাপ্ত পরিমাণের মাঠ তারা আগেই নির্মাণ করে রেখেছে। এছাড়াও বিকেল বেলায় একটু হাটাহাটি করার জন্য একটি চমৎকার লেক তৈরি করে রেখেছে। মোটকথা ঢাকার মধ্যে এরকম একটি নিরিবিলিপ পরিবেশ আমি আগে কখনো দেখিনি। এতটাই চমৎকার পরিবেশ ছিল কোন ধরনের যানজট কিংবা কোলাহলপূর্ণ পরিবেশ ছিল না। সবমিলিয়ে জায়গাটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এছাড়াও মেট্রো রেল সেখানে হওয়াতে সেখান থেকে যাতায়াতের সুবিধা ও অনেক ভালো বর্তমানে রয়েছে।

1000045641.jpg

1000045642.jpg

1000045643.jpg

1000045644.jpg

অফিসের কাজের ফাঁকে ফাঁকে কয়েকটি ছবি তোলার চেষ্টা করেছি এবং সেখানকার যে পরিবেশটা সেটাও মোবাইলে ধারন করার চেষ্টা করেছিলাম। বর্তমানে ঢাকা শহরে যেখানে অবস্থান করছি সেখান থেকে আমাদের অফিস যেহেতু বেশ খানিকটা সময়ে অতিক্রম করে তারপরে যেতে হয়। এছাড়াও এই জায়গাতে এখনো সেই কোলাহলপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কিন্তু উত্তরার দিকে যেটা আমরা আবিষ্কার করেছি যে পরিবেশ আবিষ্কার করেছি, এটা হয়তো এই ঢাকা শহরের মধ্যে প্রায় অনেকটাই দুস্কর একটি বিষয়।

সব মিলিয়ে পরিবেশটা আমার কাছে বেশ দারুন লেগেছে। যদিও সেখানে বাসা ভাড়া কথা জিজ্ঞাসা করে এসেছি। যদিও সেখানে বাসা ভাড়া নেওয়ার কোন ইচ্ছাই নেই। তবে নিরিবিলি পরিবেশ দেখে নিজের বাড়ির কথা মনে পড়ে গেল। আমাদের বাসায়ও এ ধরনের নিরিবিলি পরিবেশ রয়েছে। কিন্তু দুঃখের বিষয় ঢাকা শহরের জীবনযাত্রা এত সহজ নয়। আপনারা কি কখনো উত্তরা ১৫ নম্বরের সেক্টরের দিকে গিয়েছিলেন? যদি গিয়ে থাকে তাহলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন এবং সেখানকার পরিবেশ কেমন সেটাও লিখতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ঢাকার মধ্যে নিরিবিলি পরিবেশ

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 10 months ago 

ঢাকার মধ্যে নিরিবিলি পরিবেশ এর সত্যি অভাব। চারিদিকে শুধু বিল্ডিং আর যানবাহন। এমন প্রাকৃতিক সুন্দর নিরিবিলি পরিবেশ নেই বললেই চলে। উওরার দিকে এমন জায়গা আছে জানাই ছিল না। বেশ সুন্দর সময় কাটিয়েছেন ভাই। ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।।

 9 months ago 

কিছুদিন আগে আমারও উত্তরা ১৫ নম্বর সেক্টরের দিকে যাওয়া হয়েছিল। সেখানকার পরিবেশ আসলেই দারুণ লাগে। ঢাকা শহরে নিরিবিলি পরিবেশের বড়ই অভাব। উত্তরা অনেক দূর হওয়ার কারণে আগে তো যেতেই ইচ্ছে করতো না। কিন্তু মেট্রোরেল এর কারণে এখন তো একেবারে অল্প সময়েই উত্তরা যাওয়া যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 64137.73
ETH 1841.92
USDT 1.00
SBD 0.38