Better Life with Steem||The Diary Game|| 28th March 2025||

in Incredible India11 months ago (edited)

Grey Beige Minimalist Aesthetic Inspiration Moodboard Photo Collage_20250330_092832_0000.png
Edited By Canva

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রহমানির রহিম।

হ্যালো বন্ধুরা! আপনারা সকলে কেমন আছেন? আশা করি, আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকেও আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলো: ২৭তম রোজার দিনটি যেভাবে অতিবাহিত করলাম।

রমজান মুসলিমদের ইবাদত বন্দেগীর মাস। তাই রমজান মাসে প্রত্যেক মুসলিমদের উচিত বেশি হতে বেশি আল্লাহর কাজে সময় দেওয়া।যাইহোক এই সকল দিক বিবেচনা করে আমাদের প্রত্যেকের বেশি বেশি ইবাদত করা উচিত।

আফসোস! রমজান বিদায় নিয়ে চলেই গেল।আল্লাহ তায়ালা যেন সামনের রমজান পর্যন্ত আমাদেরকে বেচে রাখে। আমিন
যাইহোক, রমজানের ২৭তম দিনটি কিভাবে কাটলো তা আজকে বর্ণনা করব।

প্রতিদিনের ন্যায়, আজকেও আমার মা আমাকে আগে হতেই ঘড়ির এলার্ম দিয়ে রাখতে বলেছিলেন। তাই, আজকেও আমি ঘড়ির এলার্ম দিয়ে রাখলাম। যাইহোক, যখন ঘড়ির এলার্ম বাজলো, তখন ঘড়িতে দেখলাম রাত ২:৪০ পার হয়ে গেছে। সাথে সাথে আমার স্ত্রীকে ঘুম থেকে ডেকে দিলাম।

আমার স্ত্রী ঘুম থেকে উঠে রান্না শুরু করে। রান্না শেষ হলে, সে আমাকে ও বাবা-মাকে ডাকলো। তখন আমিও বাবা-মা বিছানা থেকে উঠে দাঁত ব্রাশ করে সেহরি খাই। আজকের সেহরি ছিল ইলিশ মাছের তরকারি গরম গরম ভাতের সাথে।আলহামদুলিল্লাহ, আজকের সেহরির খাবারও খুব ভালো ছিল।

সেহরি শেষ করার ১০ মিনিট পরেই মসজিদে ফজরের আযান দিলো। তখন আমি ও বাবা মসজিদে গিয়ে ফজরের সুন্নত ও ২ রাকাত ফরজ নামাজ আদায় করলাম। নামাজ পড়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সকাল সাড়ে ১০টার দিকে।

IMG20250328044335.jpg

স্কুল বন্ধ থাকার কারনে রমজানের পুরো মাস-ই ঘুম থেকে দেরিতে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখি একটি মাকড়সা আমার টেবিলের ওপরে ঘুরছে। মাকড়সার দৃশ্যটি দেখে ভালো লেগেছে তাই একটি ছবি তুলে রাখলাম, যা আপনাদের মাঝে শেয়ার করলাম।

এরপর, বাড়িতে একটি কাজ ছিল, যা প্রায় ১টা পর্যন্ত করলাম। ১ ঘণ্টা কাজ শেষে ঘড়িতে লক্ষ্য করলাম বেলা ১২টা। তখন দেরি না করে সরাসরি টিউবওয়েল পাড়ে গিয়ে এক বালতি পানি তুলে গোসল সম্পন্ন করলাম।

গোসল করে রুমে এসে কিছু সময় বসে থাকলাম। এরই মধ্যে মসজিদে যোহরের আযান হলো। তখন মসজিদে গিয়ে যোহরের সুন্নত পড়ে ফরজ নামাজ আদায় করলাম। নামাজ পড়া হলে বাড়িতে এসে কিছুক্ষণ রুমে বসে থাকলাম।তখন

IMG_20250328_085759.jpg

আমার স্ত্রী একটি ছবি তুলল, যা শেয়ার করা হলো। কিছুক্ষণ পর, সবুজ নামের এক বন্ধু ফোন দিলো। সে জানালো যে, ঢাকা থেকে বাড়িতে এসেছে। ফোন কলে তার সাথে ১০ মিনিট কথা বললাম এবং বললাম আসরের পরে দেখা হবে।

এরপর, স্টিমিট প্লাটফর্মে আমি নিয়মিত পোস্ট লিখি, তাই আসরের আগেই পোস্ট লিখে রেডি করলাম। যথাসময়ে মসজিদে আসরের আযান হলো, তখন অযু করে মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করলাম। নামাজ শেষে সবুজের সাথে দেখা করলাম এবং ঈদের ছুটির বিষয়ে কথা বললাম। সে জানালো, তার ৯ দিনের ছুটি রয়েছে।

বিকেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আজকে যেহেতু মসজিদে ইফতারের দাওয়াত ছিল, তাই দুই বন্ধু ঘোরাঘুরি শেষে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG20250328181247.jpg

মসজিদে যাওয়ার আগে স্ত্রী বলেছিল টেস্টি স্যালাইন এবং শরবতের প্যাকেট নিয়ে আসতে। তাই, মসজিদের পাশে দাদার দোকান থেকে সেগুলো কিনে বাড়িতে দিয়ে দিলাম।

IMG_20250328_085333.jpg

এরপর, ইফতারের মাত্র ৩০ মিনিট আগে মসজিদে পৌঁছালাম। মসজিদে গিয়ে দেখি সবাই ইফতার সামনে নিয়ে বসে আছে।

IMG_20250328_085502.jpg

আমিও নির্দিষ্ট জায়গায় বসে কিছু ছবি তুললাম। আজকের ইফতারিতে ছিল খেজুর ও গরুর মাংসের খিচুড়ি। আলহামদুলিল্লাহ, ইফতার খুব ভালো ছিল।

IMG_20250328_085400.jpg

মাগরিবের আযানের পর ইফতার সম্পন্ন করে ৫ মিনিট পরেই মাগরিবের নামাজ আদায় করলাম। এরপর, সরাসরি বাড়িতে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রামের এক পর্যায়ে মসজিদে এশার আযান হলো।

মসজিদে গেলাম এরপর এশার নামাজ পড়ে আবার ২০ রাকাত তারাবির নামাজ আদায় করলাম। নামাজ পড়া হলে বাড়িতে আসলাম এরপর রাতের খাবার খেলাম।খাবার খেয়ে কিছুক্ষণ অনলাইনে বন্ধুদের সাথে সময় কাটালাম।এরপর রাতের নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়লাম।

এটাই ছিল আমার গতকালকের সারাদিনের কার্যক্রম। আশা করি, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 68343.45
ETH 1978.45
USDT 1.00
SBD 0.38