club5050 - The dairy game season -3 || 17-07-2022||3

in Steem Bangladesh4 years ago

সকাল

আজকে সকালে ঘুম ভাঙ্গে ৫.৩০ মিনিটে। বিছানা গুছিয়ে ব্রাশে নিয়ে দাঁত ব্রাশ করলাম। বাহিরে এসে দেখি প্রচন্ড গরম। তাই বাহিরে বেশিক্ষণ না থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে হাত-মুখ ধুয়ে ভালোভাবে পরিস্কার হলাম। এরপর রুমে গিয়ে হাত-মুখ মুছে গায়ে রান্নার আয়োজন করা শুরু করলাম। মেয়েদের জন্য নাস্তা তৈরি করলাম। আজ থেকে আমার মেয়েদের স্কুল খোলা। সকালের নাস্তায় পরাটা ও সবজি ভাজি করলাম। এরপর ছাদে গিয়ে কবুতর গুলোকে খাবার দিলাম। তারপর ঘরে এসে ঘর ঝাড়ু দিলাম। বিছানা গোছালাম। এরপর দুপুরের রান্নার আয়োজন শুরু করলাম। আজকে মাছ, ডাল ও ভাত রান্না করলাম। রান্না শেষ করে আমি আমার বড় আপার বাড়িতে গেলাম। তার সাথে কিছুক্ষণ গল্প করে বাড়ি চলে আসলাম।

IMG-20220718-WA0006.jpg

দুপুর

দুপুরে আমার মেয়েরা বাড়িতে চলে আসলো। আমি গোসল করে নিলাম। এরপর আমার স্বামী আসার পর সবাই মিলে একসাথে দুপুরের খাবার খাইলাম। খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিলাম।

বিকাল ও সন্ধ্যা

বিকালে মেয়েদের নিয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে গাছে পানি দিলাম৷ এরপর ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ঘরে চলে আসলাম৷ এরপর বিকালের বাস্তা তৈরি করলাম৷ নাস্তা তৈরি শেষে সবাইকে খেতে দিলাম। আমার স্বামী নাস্তা খেয়ে নামাজ আদায় করে দোকানে গেলেন। আমি এরপর কিছুক্ষণ টিভি দেখলাম। সন্ধ্যার পর আমার আর তেমন কোন কাজ থাকে না৷ তাই টিভি দেখি ঐ সময় টা।

IMG_20220718_145830.jpg

রাত

রাত ১০ টার পর আমার স্বামী বাড়িতে চলে আসলে তার সাথে কিছুক্ষণ গল্প করি। এরপর আমরা সবাই মিলে রাত ১২ টার সময় রাতের খাবার খাই। রাতের খাবার শেষে মেয়েদের মশারি লাগিয়ে দেই। নিজেদের রুমের মশারি লাগাই। কারণ অনেক মশা হয়েছে। সারা রাত মশার হাত থেকে বাঁচার জন্যই মশারি লাগাতে হয়।

আমার লেখা ডায়েরি পোস্ট পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 4 years ago 

বাহ আনারস গুলো অনেক বড় আর সুন্দর। ভালো একটি দিন কাটিয়েছেন আপনি।

 4 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

 4 years ago 

আনারস ফল খেতে অনেক সুস্বাদু। আমার পছন্দের ফল আনারস। আপনার ডায়েরি পোস্ট পড়ে মুগ্ধ হলাম।

 4 years ago 

কচুর পাতার ছবি সুন্দর হয়ছে ।