শৈশবের ঈদ এবং রমজান||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। শৈশব মানেই অনেক স্মৃতির পাহাড়। শৈশবের দিনগুলোর কথা মনে হলেই লিখতে বসে যাই। তেমনি আজকে শৈশবের কিছু স্মৃতি শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।
শৈশবের ঈদ এবং রমজান:

Source
শৈশব যেন মনের কোণে এক খোলা জানালা। যেই জানালা দিয়ে তাকালে রঙিন সব দিনগুলো স্মৃতি ভেসে ওঠে। শৈশব মানেই অন্য রকমের আনন্দ। শৈশব মানেই হারানো সেই সুন্দর দিনগুলো। শৈশবের প্রত্যেকটা স্মৃতি যেন রঙিন এক অধ্যায়। বিশেষ করে ঈদ এবং রমজানের মধুর স্মৃতিগুলো মনে হলে সত্যি অনেক ভালো লাগে। এখন হয়তো সেই সময়গুলো আর উপভোগ করা হয় না। তবে শৈশবের দিনগুলোর কথা মনে হলে মুখের কোণে হাসি ফুটে ওঠে।
রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যেত ঈদের জন্য নানান রকমের আয়োজন। ঈদে কোন জামা পড়বো কি জুতো পড়বো এসব নিয়ে চলতো নানান রকমের আয়োজন। ঈদের কেনাকাটা খুব দ্রুতই করার জন্য বায়না করতাম। যদিও মাঝে মাঝে একটু দেরিতে কেনাকাটা করা হতো। তবে অপেক্ষায় থাকতাম নতুন জামা কেনার। জামার সাথে ম্যাচিং করে সবকিছু কেনার যে আনন্দটা ছিল সেটা আসলে বলে বোঝানোর মত নয়।
জামা, জুতো, ক্লিপ সবকিছুই কেনা হতো ঈদ উপলক্ষে। রমজান যখন শেষের পথে চলে যেত তখন মনের মাঝে অপেক্ষার যেন আরো এক জোয়ার আসতো। মনে হতো আর কয়দিন পরেই ঈদ। তাই সবকিছুই তাড়াতাড়ি কিনতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো ঈদের জামা কিনে লুকিয়ে রাখার সেই সুন্দর সময় টার কথা এখনো মনে পড়ে। তখন ভাবতাম যে আমার জামা যদি কেউ দেখে ফেলে তাহলে ঈদ শেষ হয়ে যাবে।
ঈদের আনন্দ গুলো এতটাই গভীর ছিল যে হাতে কোন ডিজাইনের মেহেদি পরবো সেটাও আগে থেকে ঠিক করা থাকতো। আসলে মেহেদির ডিজাইনগুলো তখন ডিজাইন বই থেকেই সিলেক্ট করা হতো। এখন যেরকম মোবাইল ফোন সবার হাতে হাতে সেই সময় সেটা ছিল না। তাই আমরা ডিজাইন বই দেখে দেখেই ডিজাইনগুলো সিলেক্ট করতাম। সত্যি কথা বলতে সেই আনন্দের দিনগুলো সত্যিই অনেক মিস করি। মনে হয় যেন আবার রমজান মাস কিংবা ঈদের সময় গুলোতে ফিরে যেতে পারতাম তাহলে বড্ড বেশি ভালো লাগতো।
সময় হারিয়ে যায়। শুধু রেখে যায় স্মৃতিগুলো। হয়তো সেই স্মৃতিগুলো সারা জীবন আমাদেরকে ভালো রাখবে। হয়তো সেই স্মৃতিগুলোর মাঝে রমজান মাসের মধুর স্মৃতিগুলো আর ঈদের আনন্দের সময়গুলো সারা জীবন আমাদের মনে বেঁচে থাকবে। শুধু সময়ের অপেক্ষা। ছোটবেলার ঈদ আনন্দ সারা জীবন মনের মাঝে অমলিন হয়ে থাকবে। ভালো থাকার অনুপ্রেরণাই যেন শৈশবের সোনালী অধ্যায় গুলো।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 23.444253797936582 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.