Better Life with Steem|| The Diary Game||27 March 2025||

in Incredible India11 months ago

" হ্যালো স্টিমের বন্ধুরা "

IMG_20250327_233753-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

IMG_20250327_115826_970.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে এগারোটার পরে। আজকে কেউ কোন ডাক দিল না আমাকে তাই আমি বেশ অনেকটা সময় ঘুমাতে পারলাম। খুব সুন্দর একটা ঘুম হল সকালবেলা আজকে আমার। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে বাহিরের দিকে বের হই। চলে যাই দোকানের দিকে সেখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকে ভাবছিলাম কলেজের দিকে যাব।

IMG_20250327_145628_204.jpg

কিন্তু প্রচণ্ড গরম লাগতেছিল তাই আর কলেজের দিকে গেলাম না। অনেক সময় কেটে যাওয়ার পরে সেখান থেকে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ শুয়ে শুয়ে ফোন দিতে থাকি। তারপরে কাকা আসে আমার কাছে। তারপর কাকার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে চলে যাই দুজনে টিভির কাছে। সেখানে গিয়ে টিভিতে একটা মুভি দেখি দুজনে মিলে মিশে অনেকটা সময় ধরে।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

একদম মুভিটা দেখা শেষ করে দুজনে টিভি বন্ধ করে চলে যায় গোসল করতে। গোসল করে এসে কিছুক্ষণ ঘরে বসে আমি। তারপর হালকা একটু খাওয়া দাওয়া করে একটু বিছানায় শুয়ে পরি ফোন নিয়ে। কিছুক্ষণ পরেই আমার কাছে একটা কল আসে বলে ঘর থেকে বের হতে। গ্রামের ঘরে ঘরে চান্দা উঠাতে হবে। তো আমি তার জন্য তাড়াতাড়ি করে ঘর থেকে বের হই।

IMG_20250327_155033_536.jpg

আজকে শবে কদরের নামাজ আছে তাই আমরা যুব সমাজ মিলে একটু খাওয়া-দাওয়ার আয়োজন করব। তারপর বেরিয়ে পড়ি প্রতিটা বাড়িতে বাড়িতে চান্দা উঠাতে। এভাবেই কেটে যায় চান্দা উঠাতে উঠাতে পুরো বিকেলটা। আমাদের গ্রামের প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা চান্দা চাই। তারাও মন খুলে যার যা খুশি সেই ভাবে চান্দা দেয়। আমরা হাসিমুখে সবার কাছ থেকে যে যা খুশি হয়ে দেয় সেগুলো নিয়ে নেই। পুরো বিকেল টাই এভাবে কেটে গেল।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

IMG_20250327_185259_795.jpg

সন্ধ্যার কিছুক্ষণ আগে আগে আমাদের চন্দা উঠানোর কার্যকলাপ শেষ হয়ে যায়। তারপর সবগুলো এক জায়গায় রেখে একজন বড় মানুষকে বুঝিয়ে দেওয়া হয়। কে আমাদের সব কিছু রান্না করে দিবে। তারপর আমি একটু কলেজ রোড চলে যাই আমার কিছু কাজের জন্য। তারপর সেখান থেকে সেই কাজ সম্পন্ন করে একটু কলেজের মধ্যে গিয়ে বসি। সেখানে কিছু বড় ভাইদের সাথে অল্প কিছুক্ষণ কথাবার্তা বলে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি।

IMG_20250327_221643_681.jpg

বাড়িতে এসে গোসল করে সুন্দরভাবে পরিপাটি হয়ে নেই। তারপর চলে যাই মসজিদের দিকে। মসজিদে গিয়ে সবাই মিলে খুব সুন্দরভাবে এশার সালাত আদায় করি। সালাত আদায় করে আমরা কয়েকজন লোক বাইরে বের হই। রান্নার কাজে সাহায্য করার জন্য। অল্প হাতে হাতে কিছু কাজ করে দেই তাকে আমরা সবাই মিলে। রান্না বসিয়ে দেয় এভাবে রান্না হতে থাকে আমাদের ছোট একটা আয়োজন এর জন্য। তারপর আমি এক পাশে গিয়ে বসে পোস্ট লিখে ফেলি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
Loading...
 11 months ago 

আপনি আপনার কাকা সহ একটা মুভি শেষ হওয়া পর্যন্ত দেখেছেন যেটা জানতে পেরে ভালো লাগলো সেই সাথে আবার শবে কদরের রাত তাই রান্নাবান্নার একটা আয়োজন করেছেন আসলে গ্রামের বাড়িতে এই দৃশ্যগুলো প্রায় সব জায়গাতেই দেখা যায় আমাদের এখানেও এরকম একটা ব্যবস্থা করা হয়েছিল আপনি আবার রান্নার কাজে সবাইকে সাহায্য করেছেন অসংখ্য ধন্যবাদ আপনার আরো একটা দিনের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.043
BTC 67828.43
ETH 1961.96
USDT 1.00
SBD 0.38