Better Life with Steem|| The Diary Game||29 March 2025||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে দশটার দিকে। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরে মধ্যে বসে থাকি। তারপর এক বন্ধুকে কল দেই বলি বাজারে যাব তাড়াতাড়ি আসতে। তারপর সে বলে আচ্ছা ঠিক আছে আমি কিছু খাওয়া-দাওয়া করি তুই কিছু খাওয়া-দাওয়া কর। কারণ ও জানে যে আমি ও জানে আমি এই সময় ঘুম থেকে উঠি। তো কিছু খাওয়া দাওয়া করে ওর জন্য কিছুক্ষণ বসে থাকি। তারপর সে বন্ধু আসে আমি আর সে চলে যাই বাজারের দিকে।
দুজনে মিলে একটা গাড়িতে উঠে পড়ি সে গাড়িতে করে অল্প কিছুক্ষণের মধ্যে বাজারে গিয়ে পৌঁছায়। বাজারে গিয়ে দুজনে শপিং করার জন্য মার্কেট মার্কেট ঘুরাঘুরি করি। বেশ অনেকটা দোকানে ঘুরাঘুরি করতে করতে আমি বেশ ক্লান্ত হয়ে গেছি। তারপরও আমার বন্ধুর কোন কিছু পছন্দই হচ্ছে না। তারপর এক দোকানে গিয়ে একটা শার্ট পছন্দ হলো ও সেই দোকান থেকেই বেশ কিছু দুজনে জামা কাপড় কিনলাম। এভাবে কেটে যায় আজকের পুরো সকাল দুপুরটা।
আমরা দুজনে এভাবে ঘোরাঘুরি করি মার্কেটের মধ্যে বেশ অনেকটা সময়। বাজারের মধ্যে প্রতিটা দোকানে আজ এত ভিড় মানুষের যার জন্য কোন কিছু কেনাই যাচ্ছে না। বাজারের মধ্যে দিয়ে হাঁটা চলা করাই খুব মুশকিল হয়ে যাচ্ছে মানুষের জন্য। ঈদের কেনাকাটা করতে বেশ অনেক মানুষ এসেছে বাজারে। তো আমার বাজার থেকে বাড়ি আসতে আসতে প্রায় তিনটা বেজে যায়। আমি অল্প কিছু আমাকে বল ক্রয় করে বাড়িতে চলে আসি।
বাড়িতে এসে গোসল করে কিছুক্ষণ কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। তারপর খাওয়া দাওয়া করে বেশ অনেকটা সময় বিছানায় শুয়ে থাকি। বেশ ক্লান্ত হয়ে গেছিলাম বাজারের মধ্যে এভাবে ঘোরাঘুরি করতে করতে। তাই একটু বিছানায় শুয়ে ক্লান্তিটা দূর করার চেষ্টা করতেছিলাম। বেশ অনেকটা সময় পরে বিছানা থেকে উঠে একটু ঘরের সামনে গিয়ে বসি। তারপর দেখতে পাই মরিচ্চচারা গুলো একদম শুকিয়ে গেছে। তারপর সেগুলোতে একটু পানি দিয়ে দেই। তারপর আবারও ঘরের মধ্যে এসে বসে থাকি আমি।
সুন্দর কিছুক্ষণ আগে আগে চলে যায় মসজিদে খুব সুন্দর ভাবে পরিবেটি হয়ে। সবার সাথে ইফতার করতে মসজিদের মধ্যে গিয়ে বসি। বেশ ভালই লাগলো অনেকদিন পরে মসজিদে গিয়ে সবার সাথে ইফতারি করলাম। খুব সুন্দরভাবে সবাই মিলে একসাথে ইফতারি করে বেশ ভালো লাগলো। তারপর সবাই মিলে একসাথে মাগরিবের সালাত আদায় করলাম। মাগরিবের সালাত আদায় করে বাড়িতে গিয়ে বাজারে যাওয়ার জন্য তৈরি হই।
খুব মোটা মানুষ তো তাই যে কোন জামা কাপড় কিনলেই সেগুলো ছোট করতে হয়। সকালে কেনা নতুন জামাটাকে নিয়ে যাই দর্জির কাছে। সেখানে গিয়ে সে জামাটাকে কেটে ছোট করি পাশে। লম্বা আমার সব জামাকাপড়ি সঠিক হয় কিন্তু পাশে অনেক বেশি থাকে। এমন সমস্যা আমার মত স্বাস্থ্যবান মানুষের হয়ে থাকে সচরাচর। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি সেখানে গিয়ে পৌঁছাই। তারপর সে জামাকাপড় সঠিক মাপে ঠিক করে আনি আমি।অল্প কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি চলে আসতে পারি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি বিছানায়।







মোটামুটি বলা যায় আজকের দিনটা আপনার মার্কেটের মধ্যে কেনাকাটা করতেই অনেকটা সময় লেগে গেল আসলে পছন্দ অনুযায়ী জামা কাপড় কিনতে হলে অনেকটা সময় নিয়ে কেনাটাই অনেক ভালো আর ঈদের সময় এই দর্জির দাম এতটাই বেড়ে যায় কি আর বলবো তাদের সাথে কথা বলাটাও কষ্টকর হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনার আর একটা দিনের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।