Club5050 || Steem Bangladesh Contest : The Diary Game[Simple day] || 14-09-2022
আসসালামু আলাইকুম
আজকে সারাদিন আমাদের এখানে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বাংলাদেশে নিম্নচাপ শুরু হয়েছে৷ এর কারণে এই বৃষ্টি হচ্ছে৷ সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে ভালো লাগতেছিলো না৷ আজকে আমার এক জায়গায় যাওয়ার প্লান ছিলো৷ কিন্তু যেতে পারলাম৷ তাই মন খারাপ৷ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম৷ আমি সারাদিন এয়ারড্রপ এর কাজ করি৷ এটা করেই আমি আমার হাতখরচ চালাই৷ আমার সারাদিন এই জন্য ব্যস্ততার মধ্যে কাটে৷ এছাড়া আমি ট্রেডিং করি৷ আমার এগুলো করা হলো নেশা৷ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর কাজ শুরু করলাম৷ কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝে উঠতে পারি নাই।
দুপুর ২ টার সময় গোসল করলাম৷ এরপর দুপুরের খাবার খাইলাম৷ তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম৷ তারপর আবার কাজ করা শুরু করলাম৷ এয়ারড্রপ এর কাজ ধৈর্য ছাড়া হয় না৷ ধৈর্য ধরলে তার সুফল পাওয়া যায়৷ আমি অনেকদিন ধরে এসব কাজ করেছি৷ তবুও মাসে ৫০০০-১০০০০ টাকা আসে। এতেই হাত খরচ চলে যায়। বিকাল ৪ টার পর বাইরে গিয়েছিলাম। রাস্তা ভেজা ছিলো।
বিকাল বাইরেই ছিলাম৷ বাইরে কিছু কাজ করলাম৷ রাস্তা দিয়ে আসার সময় কিছু ছবি তুললাম৷ ছবি তুলতে আমার বেশ ভালোই লাগে৷ আমি বাড়ি থেকে বেশি একটা বের হই না। আজকে একদিন পর বাইরে বের হয়েছি।
সন্ধ্যা ৬ টায় বাড়ি চলে আসলাম৷ রিকশায় করে বাড়ি আসলাম৷ রাস্তা ভেজা ছিলো৷ রাস্তায় পানি জমে ছিলো৷ বাড়িতে এসে কিছুক্ষণ আবার এয়ারড্রপের কাজ করলাম। রাত ৯ টার সময় রাতের খাবার খাইলাম৷ এরপর বন্ধুদের সাথে কথা বললাম৷ তারপর কফি খাইলাম৷ আমাদের শরীরের জন্য প্রতিদিন ভিটামিন সি প্রয়োজন। তাই একটি আমড়া খাইলাম৷ এখন একটু টিভি দেখবো। আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে৷ তাই সব কাজ আগেই সেরে ফেলছি।
রাত ১০ টায় ভাত খাবো। খুব খিদা লাগছে৷ ভাত খেয়ে আমি টিভিতে ক্যারিবিয়ন লিগের খেলা দেখবো। খেলা দেখতে আমার ভালোই লাগে।
| Camera | Samsung M10 |
|---|---|
| Location | Parbatipur |
| Photo taken by | @toufiq1994 |
ধন্যবাদ





Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
ভাই আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগছে।আপনি অনেক দারুন করে ক্যাপচার করছেন।ধন্যবাদ ,এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
আমি একটা প্রশ্ন করতে চাই ,এই ব্লগে কাজ করতে হলে ,কী কী করতে বলবেন একটু।