অসহায়ের মুখে হাসি: একটি সেলাই মেশিন এবং মানবতার গল্প।

20260216_224326.jpg

হয়তো আমি একা এই পৃথিবীর সব কষ্ট মুছতে পারবো না,
কিন্তু একজনের মুখে অন্তত হাসি ফোটাতে তো পারবো।
সেই ভাবনা থেকেই আজ এই ক্ষুদ্র প্রয়াস।
সেলাই মেশিনটা যখন সেই বোনটির হাতে তুলে দিলাম,
উনার চোখের পানি আর মুখের হাসি আমাকে বলে দিচ্ছিল—
মানবতার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই।
এখন তিনি নিজেই কাজ করে তার সন্তানদের মুখে অন্ন তুলে দিতে পারবেন।
বিলাসিতা নয়, বেঁচে থাকার অধিকারটুকুই যেন সবাই পায়।
দোয়া করবেন আমার জন্য, যেন আমৃত্যু অসহায় মানুষের পাশে থাকতে পারি