অনুভূতিমূলক পোস্ট ||অসুস্থতা যেনপিছু ছাড়ছে না ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর আল্লাহর রহমতে অসুস্থ থেকেও শুকরিয়া আদায় করছি কারণ সৃষ্টিকর্তা যেমনই রাখুক শুকরিয়া আদায় করতে হয়। কারণ আমার থেকেও যারা অনেক গুরুতর অসুস্থ তাদেরটা একটু স্মরণ করলে মনের মধ্যে একটু হলেও শান্তি লাগে সৃষ্টিকর্তা আমাকে একটু হলেও ভালো রেখেছে। আর সৃষ্টিকর্তা যা করেন সব সময় ভালোর জন্যই করেন।

source
বেশ কয়েকদিন হল আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে পারছি না আমি একটু অসুস্থ কিন্তু মন ওমান ছিল না বারবার মনে হচ্ছিল আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করব। যখনই ফোনটা হাতে নেই তখন আর এনার্জি কুলায় না। আর ফোনের স্ক্রিনের আলো যখন চোখের সামনে ভেসে ওঠে তখন মনে হয় চোখের প্রবলেম আরো বেড়ে যাচ্ছে।জানিনা আমার সঙ্গে এসব হচ্ছে কেন?
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে অনুভূতির মূলক পোস্ট অসুস্থতা যেন আমার পিছু ছাড়ছে না। আজ কয়েক দিন পর পোস্ট লিখতে বসে অনেক ভালো লাগছিল।আসলে মানুষ অভ্যাসের দাস।কয়েক বছর হলো আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আছি। প্রতিদিন ব্লগ লিখতে লিখতে একটি অভ্যাসে পরিণত হয়ে গেছে।অসুস্থ থাকলেও সব সময় চেষ্টা করতাম শুয়ে থেকে ব্লগ লেখার জন্য কিন্তু যখন শারীরিক সমস্যাটা অতিরিক্ত বেড়ে যায় তখন আর কোন কিছুই ভালো লাগেনা।
শরীর ঠিক থাকলে সবকিছুতেই কাজ করে আনন্দ পাওয়া যায় কিন্তু শরীর যখন অসুস্থ থাকে তখন কোন কাজেও আনন্দ লাগে না। কয়েক দিন হল এতটা গরম আর এই গরমে অসুস্থাতার পরিমাণটাও বেড়ে গেছে। সবাই চেষ্টা করছে যার যার জায়গা থেকে সুস্থ থাকার জন্য কিন্তু এতটা গরম যার কারনে ঘরে ঘরে জ্বর ঠান্ডা জনিত সমস্যায় ভুগছে। এত সাবধানতা অবলম্বন করার পরেও কেন জানি একটার পর একটা অসুখ আমাকে ভর করছে।
আর অসুস্থ হয়ে পড়ে থাকলেই মনে হয় এই যেন পৃথিবী থেকে চলে যাব। যদিও একদিন না একদিন আমাদেরকে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হবে তারপরও সুন্দর এই পৃথিবী থেকে কেউই চায় না চির বিদায় নিতে। এই পৃথিবীর মায়া অনেক। প্রাথমিক অবস্থায় গরমে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় কয়েকদিন ছিলাম। এরপর এই অসুখ সুস্থ হতে না হতে আবারও জ্বরে আক্রান্ত হয়ে পরলাম। এবারের জোয়ার গুলো এতটা খারাপ অবস্থায় যে পুরো শরীর ব্যথা আর খাওয়ার তো রুচি থাকেই না মনে হয় বারবার একটু পানি শুধু খাই।
আসলে এই অসুস্থ থেকে বারবার ফিল করছিলাম একটি পরিবারের নারী অসুস্থ হয়ে থাকলে তার পরিবারটাই একদম অশৃংখলা ময় হয়ে যায়। আমি নিজে প্রতিদিন অনুভব করেছি শুয়ে থাকে বাচ্চারা কতটা কষ্ট করেছে। ঠিকভাবে খাওয়া-দাওয়া স্কুলের ড্রেস তাদের পড়ানো তাদের স্কুলে নিয়ে যাওয়া অনেক কিছুই মিস হয়ে যায়। কতটা ক্ষতি হয় একটি মা যখন অসুস্থ হয়ে থাকে তখন সেই পরিবারটাই ফিল করে তারা কতটা অনিয়মের মধ্যে থাকছে।আসলে প্রতিটি পরিবারই এমন একজন ছাড়া আরেকজন অচল।
আর পরিবারের কেউ অসুস্থ হয়ে থাকলে কারোরই মন-মানসিকতা ভালো থাকে না। মনে হয় কখন সেই পরিবারের লোকটি সুস্থ হয়ে উঠবে। আমাকে সুস্থ করার জন্য আমার বাচ্চারা আমার হাজবেন্ড সবাই আপ্রাণ চেষ্টা করেছে।আর সবচেয়ে বিরক্তকর হয়ে পড়েছিলাম ওষুধ খেতে খেতে। এতটা ওষুধ খেতে হয়েছিল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।তবে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা সৃষ্টিকর্তার পথবরণ নিয়ামত।
আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো আপনাদের মাঝে নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা এবং সবাই নিজের শরীরের প্রতি যত্নশীল হবেন।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



