জেনারেল রাইটিং পোস্ট ||| পানিই জীবন,পানিই মরন |||original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং পানির অপর নাম জীবন অনেক সময় মৃত্যুর কারণও হয়।
পানির অপর নাম জীবন, তবুও কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে যায়। আমরা সবাই জানি পানির অপর নাম জীবন।এই পৃথিবীতে বেঁচে থাকে মানুষ পানির জন্যই।খাদ্য না খেয়ে তবুও একটি মানুষ দুদিন বেঁচে থাকতে পারবে কিন্তু পানি না খেয়ে কোন মানুষ প্রাণী কেউ বেঁচে থাকতে পারবে না। তাই প্রতিটি প্রাণী,উদ্ভিদ এবং মানুষের বেঁচে থাকার জন্য পানির কোনো বিকল্প নেই।বিশুদ্ধ পানি মানুষের শরীরকে সুস্থ রাখে।জমিতে ফসল ফলানোর জন্য নদী-নালা বা জলাশয় কে ভালো রাখার জন্য প্রকৃতিকে সতেজ রাখার জন্য পানির কোন বিকল্প নেই। তৃষ্ণার্ত মানুষ অথবা প্রাণী যখন ছটফট করে এক ফোঁটা পানির জন্য তখনই তারা বুঝতে পারে পানি কি আমাদের জীবনের জন্য।
সামান্য একটু পানিও কখনো কখনো অমূল্য হয়ে ওঠে কারণ পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না।কিন্তু অনেক সময় এই পানি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।অতিরিক্ত বৃষ্টির বন্যা নদী ভাঙ্গন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কিংবা পানিতে ডুবে যাওয়ার মতো দুর্ঘটনা অসংখ্য ঘটে যাচ্ছে।আমরা চোখের সামনে কত না ঘটনা ঘটে যাচ্ছে দেখতে পাচ্ছি এই পানি কত ছোট বাচ্চার প্রাণ নিয়ে যাচ্ছে আবার অতিরিক্ত বন্যার জন্য অনেকেই ডুবে মারা যাচ্ছে। কত গবাদি পশু প্রাণী এই পানিতে ডুবে মরে যাচ্ছে কারণ না পাচ্ছে তারা ছোটাছুটি করতে না পারছে তারা সাহায্য নিতে।
কারণ তারা পারে না কথা বলতে।তাইতো বোবা অবলা প্রাণীগুলো যেখানেই বাধা থাকে বন্যার স্রোতে হারিয়ে যাচ্ছে তাদের প্রাণ। প্রায়ই দেখা যায় শিশু প্রাপ্ত বয়স্ক মানুষ অসাবধানতায় বা সাঁতার না জানার কারণে পানিতে ডুবে ও মৃত্যুবরণ করছে।এই বন্যার সময় পানি নানা ভাবে দূষিত হচ্ছে। এই দূষিত পানি পান করলে কলেরা টাইফয়েড ডায়রিয়া বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে যা অনেক সময় অনেকেরই প্রাণ চলে যায়।প্রকৃতির কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি সম্পূর্ণভাবে কোন কিছুই ভালো বা খারাপ নয়। সঠিকভাবে যেটা ব্যবহার করলে জীবন রক্ষা পাবে সেটা অসতর্কতামূলক অপব্যবহার করলে জীবনে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে।
উদাহরণ হিসেবে আমরা আগুনের ব্যবহার হিসেবে ধরতে পারি আগুন ব্যবহার করে আমরা রান্না বান্না অনেক কাজ করি কিন্তু অসাবধানতায় যেখানে সেখানে ঘরবাড়ি পুড়ে যেতে পারে আমাদের অনেক রকমের বিপদ আসতে পারে। ঠিক তেমনি পানির ক্ষেত্রেও সত্যটি একই।তাই পানিকে নিরাপদ ভাবে ব্যবহার করতে হবে বিশুদ্ধ পানি সংরক্ষণ করতে হবে। নদী-নালা দূষণমুক্ত রাখতে হবে ছোট্ট শিশুকে ছোটবেলা থেকেই পানির নিরাপদ সম্পর্কে শিক্ষা দিতে হবে। বন্যা অথবা জলবদ্ধতার সময় সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলতে হবে সত্যিই পানির অপর নাম জীবন। কিন্তু সেই জীবনটাই পানি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা মানুষের চোখে জল শোক ও মৃত্যুর কারণ হয়ে ওঠে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




