রেসিপিঃ খোসা সহ আমের আচার।

in আমার বাংলা ব্লগ8 hours ago

শুভেচ্ছা সবাইকে।

বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, সবাই ভালো আছেন। ভালো থাকুন এইপ্রত্যাশা করি। আমিও ভালো আছি। ৫ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে ২০২৬ খ্রিষ্টাব্দ।

r2.jpg

r3.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি আচারের রেসিপি নিয়ে। আর তাহলো খোসা সহ আমের আচার। এখন বাজার প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। তাই আচারটি বানিয়ে নিলাম। আমি চেস্টা করি প্রতি বছর আমার আচার বানানোর।খচুরি সাথে বেশ লাগে এই আচারটি। আপনারাও বানাতে পারেন। এই প্রিয় রেসিপিটি তৈরি করতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি কাচা আম।তাছাড়া আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। আর কিভাবে আমের এই আচারটি তৈরি করলাম চলুন তা জেনে নেই। আশাকরি, রেসিপিটি আমাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ সমূহ

r17.jpg

r15.jpg

t1.jpg

o24.jpg

আম
সরিষার তেল
লবন
চিনি
সিরকা
শুকনা মরিচ
মেথি
গোটা জিরা
মিষ্টি জিরা
সরিষা
জায়ফল
ধনে গুড়া
জিরা গুড়া
হলুদ গুড়া

খোসা সহ আমের আচার তৈরির ধাপ সমূহ

ধাপ-১

r16.jpg

প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝড়িয়ে নিয়েছি। খোসা সহ আমেগুলো টুকরো করে নিয়েছি কিউব করে।এরপর আমের টুকরোগুলো হলুদ ও লবন দিয়ে মাখিয়ে ৪ ঘন্টার মতো রেখে দিয়েছি।

ধাপ-২

r14.jpg

oli 2.jpg

সকল গোটা মশলা টেলে নিয়ে গুড়ো করে নিয়েছি।

ধাপ-৩

r12.jpg

r11.jpg

চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে।

ধাপ-৪

r9.jpg

আমগুলো ঝড়িয়ে নিয়ে তা গরম তেলে দিয়ে দিয়েছি। সেই সাথে তাতে সকল গুড়া মশলা দিয়ে আমার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৫

r7.jpg

r6.jpg

এরপর সিরকা ও চিনি দিয়ে আরও কিছুক্ষন জ্বাল দিয়ে নিয়েছি।

ধাপ-৬

r5.jpg

আমগুলো যখন মোটামুটি সিদ্ধ্ব হয়ে আসবে তখন ভাজা মশলার গুড়া দিয়ে আরও কয়েক মিনিট জ্বাল দিয়ে নিয়েছি। যখন সকল কিছু ভালোভাবে আমের সাথে মিশে যাবে তখন নামিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো কোসা সহ আমের মজাদার আচার।

উপস্থাপন

r2.jpg

r3.jpg

r4.jpg

সব শেষে একটি বাটিতে সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে।

আশাকরি আজকের খোসা সহ আমের মজাদার আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার রেসিপি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। পরিবারের সকলের যত্ন নিন।নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টরেসিপি পোস্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসSamsung A-10
তারিখ১৯শে মে,২০২৬ ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

image.png

image.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟