লাইফ স্টাইল - "নতুন জীবন"

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

নতুন জীবনঃ


33442.jpg

33441.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম সুন্দর কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নিতে।আজ শেয়ার করবো লাইফ স্টাইল পোস্ট।আপনারা অনেকেই জানেন আমি এ বছর ছেলের স্কুলের কারনে শ্বশুরবাড়িতে আছি।আর বাড়ি মানেই সবুজ গাছপালা সমৃদ্ধ সবুজ সতেজ প্রকৃতি।আর এই সুন্দর প্রকৃতি আমি ভীষণ পছন্দ করি।আর বাড়িতে যেহেতু আছি তাই গাছ লাগাবো এতে কোন সন্দেহ নেই।কিন্তু নার্সারীতে গিয়ে গাছের চারা আনার সময় হয়ে উঠেনি।রমজান মাস এলো,এরপর ঈদ এসব কিছু নিয়ে অনেক বেশী ব্যস্ত সময় কেটেছে।তাই গাছের চারা আনার সময় হয়ে উঠেনি আমার।

এইতো সেদিন হাসবেন্ড বাজার থেকে বেশকিছু সবজি এনেছিল।সেই সবজির মধ্যে একটি মিষ্টি কুমড়াও ছিল।আমি সেই মিষ্টি কুমড়ার কিছু বীজ বারান্দায় রেখে দিয়েছিলাম রোদে শুকাতে।কিন্তু সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি মিষ্টি কুমড়ার বীজ হাতে গোনা কয়টি পরে আছে।আর বাকি গুলো কি হয়েছে কিছুই বুঝতে পারিনি।কি আর করা আমি আমার ফ্ল্যাটের পেছনের বারান্দায় একটি পাত্রের মধ্যে কিছু মাটি রেখে তাতে তিনটি মিষ্টি কুমড়ার বীজ ফেলে রেখেছিলাম।সপ্তাহ খানেক পর দেখি সেখানে প্রথমে একটি ছোট চারা উঠেছে।এর একদিন পর আরেকটি চারা দেখে আমিতো ভীষণ খুশী।এর একদিন পর আরো একটি চারা আমি দেখে আমার তো খুবই আনন্দ হয়েছিল।আমি রোজ ভোরে হেঁটে এসেই চারা গাছে পানি দেই।এভাবে একদিন,দুইদিন করে আমার লাগানো বীজ থেকে ছোট চারা গাছ এরপর ধীরে ধীরে গাছ গুলোর বেড়ে ওঠা আমি ভীষণ উপভোগ করছি।আমার এতোটাই ভালো লেগেছে আমি আমার সুন্দর অনুভূতি আর চারা গাছ থেকে বেড়ে ওঠা গাছ গুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছিলাম না।তাই আজ শেয়ার করে নিলাম।ছোট বীজ থেকে নতুন জীবন।জীবনের আনন্দ অনেক বেশী।

নিজের হাতে লাগানো গাছ দেখে আমার আনন্দ আর ধরে না।আমি আমার হাসবেন্ড কে ডেকে গাছ তিনটি দেখালাম।হাসবেন্ড বলল ভালো ই তো হয়েছে।সত্যি কথা বলতে সবুজ আমাদের চারপাশে থাকলে আমাদের জীবন অনেক বেশী সুন্দর হয়।তাই বেশী বেশী গাছ লাগাতে হবে সবাই কে।নতুন একটি জীবন আমাদের জীবনকে নতুন জীবন দান করবে।আমরা প্রকৃতিকে ভালোবাসব,প্রকৃতি ও আমাদের কে ভালোবাসবে।আমার অনুভূতি গুলো কেমন লাগলো জানাবেন।

পোস্ট বিবরন


শ্রেণীলাইফ স্টাইল
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

33883.png

33884.gif

34310.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟