"প্রথম রমজানে আমাদের ইফতার "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
প্রথম রমজানে আমাদের ইফতারঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো প্রথম রমজানের ইফতারের অনুভূতি।রমজান মুসলিম উম্মাদের জন্য আত্মশুদ্ধির মাস।আর এই মাসে সকল মুসলিম উম্মাহ আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করেন।আমরা ও চেষ্টা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার।আল্লাহর ইবাদত করার।আর আল্লাহকে সন্তুষ্টির জন্য রমজান মাসের রেজা রাখার পাশাপাশি আজান দেয়ার সাথে সাথে ইফতার করা ও আল্লাহকে খুশী করার একটি।
গতকাল ছিল প্রথম রমজানের ইফতার।আমি আমার পরিবারের সাথে ইফতার করেছি।আমার পরিবারে তিনজন সদস্য।এর মধ্যে আমার ছেলেও রোজা রাখে।রমজান মাসে বাঙালি নানা ধরনের ইফতারের আয়োজন করেন।প্রতিটি ঘরেই তেল দিয়ে নানা ধরনের চপ বাঙালি মাত্রই পছন্দ করে থাকেন।আমার পরিবারে ও আমার হাসবেন্ড এ ধরনের ভাজাভুজি খাবার খুবই পছন্দ করেন।কিন্তু আমি তেমন একটা ভাজা খাবার পছন্দ করিনা।কিন্তু হাসবেন্ডের জন্য আমি নানা ধরনের ভাজাভুজি খাবার নিজেই তৈরি করে থাকি।আমার ছেলে রমজান মাস কিংবা এমনিতেও ভাজা খাবার খুব একটা পছন্দ করে না।তাই ওর কথা চিন্তা করে কিছু চিকেন সমুচা তৈরি করেছিলাম।কারন চিকেন তো বাচ্চারা পছন্দ করে।
আমরা প্রথমেই খেজুর খেয়ে ইফতার করে থাকি।এরপর নানা স্বাদের শরবত তৈরি করি।সারাদিন পর খাবার খেতে প্রথমেই তেল দিয়ে ভাজা খাবার খাওয়া উচিত নয়।আর তাই আমি সব সময় চিড়া-দই খাবারের প্রথমেই রাখি।এবার শীতে খাঁটি খেজুরের গুড় এনেছিলাম তাই চিড়ার মধ্যে সেই ঝোল গুড় ও আমি মিশিয়ে দিয়েছিলাম।এবারের চিড়া-দই খেতে আরো বেশী ভালো লেগেছিল।
আমি ডিম সিদ্ধ ও ইফতারে রেখেছিলাম।আর কিছু ফল কেটে দিয়েছিলাম।এরপর আলুর চিকেন চপ, সমুচা, বেগুনি,পেঁয়াজু,ছোলা ভুনা সবকিছু ই তৈরি করে নিয়েছিলাম অল্প অল্প করে।প্রথম ইফতার খুব সুন্দর মতো ই করা হয়েছিল।হাসবেন্ড আর ছেলে ইফতারের প্রতিটি আইটেম খুব সুন্দর পছন্দ করেছিল।আমরা মিষ্টি খাবার খুব একটা পছন্দ করিনা।আর ইফতারের পর তো আরো করিনা।কিন্তু হাসবেন্ড খাওয়ার পর মিষ্টি খাবার খেতে পছন্দ করেন।তাই নিজের জন্য জিলাপি নিয়ে এসেছিল।
প্রথম রমজানের ইফতার খুব সুন্দর ভাবেই সম্পন্ন হয়েছিল।আমার হেল্পিং হেন্ড যে আপা আছেন তার জন্য ও ইফতারের সব আইটেম আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছিলাম।সবাইকে নিয়ে একসাথে ইফতার করার আনন্দ ই অন্য রকম।প্রতিটি দিনের ইফতার এমন আনন্দ নিয়েই কাটাতে চাই সবাইকে নিয়ে।আপনাদের প্রথম দিনের ইফতার কেমন হলো?? আশা করছি সবাই সবার পরিবারকে নিয়ে সুন্দর সময় কাটিয়েছেন ইফতারে।
রমজান মাসের ইবাদত যেনো আমরা ভুলে না যাই।পরিবার,পাড়া-প্রতিবেশী সবাইকে নিয়ে আমাদের রমজান মাসের রোজা গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জন করতে হবে।সবার রমজান মাস সুন্দর কাটুক সবাইকে নিয়ে এটাই চাওয়া।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।










