জেনারেল রাইটিং পোস্ট - " ভালোবাসা নষ্ট হয় অবহেলা ও সন্দেহের কারনে "

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

ভালোবাসা নষ্ট হয় অবহেলা ও সন্দেহের কারনেঃ


31649.jpg

সোর্স

বন্ধুরা,আজ হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো একটি জেনারেল রাইটিং পোস্ট।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আজকের জেনারেল রাইটিং বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।আমরা মানুষ মাত্র ই ভালোবাসার কাঙ্গাল।ভালোবাসা আছে বলেই আমরা বেঁচে থাকতে চাই।ভালোবাসা ছাড়া জীবন অন্ধকার হয়ে যায়।আর এই ভালোবাসা পেয়েই মানুষ ভালো থাকে,বেঁচে থাকার সুখ খুঁজে পায়।যে ভালোবাসা পেয়ে মানুষ বেঁচে থাকে সেই ভালোবাসা আবার নষ্ট হয়ে যায় অবহেলা আর সন্দেহের কারনে।

ভালোবাসা দিয়ে আমরা আমাদের সঙ্গীকে আবদ্ধ করি জীবন মায়ায়।জীবনে সুখ খুঁজে পাই ভালোবাসার মানুষটিকে নিয়ে।কিন্তু এই ভালোবাসা তখনই ঠুনকো হয়ে উঠে যখন এই ভালোবাসার মধ্যে অবহেলা আর সন্দেহ ভর করে।যত ভালোই আপনি আপনার পার্টনারকে ভালোবাসুন না কেন সেই ভালোবাসা হারিয়ে যাবে অবহেলা আর সন্দেহের কারনে।এক সময়ের অনেক ভালোবাসাতে যখন অবহেলা আর সন্দেহ ভর করে তখন আর সেই ভালোবাসাকে টিকিয়ে রাখা যায় না।

আমরা আমাদের সমাজে এমন অনেক ঘটনাই দেখতে পাই দুজন মানুষ দুজনকে ভালোবেসে ঘর বাঁধে।দুজন মানুষের মধ্যে সুখের অন্ত নেই প্রিয় মানুষটিকে পেয়ে।কিন্তু সময়ের স্রোতে নানা ঘটনার মধ্যে দিয়ে কোন কারনে যদি সেই মানুষটির উপর একবার সন্দেহ ধরা দেয়।তখন এই সন্দেহের কারনে ঝগড়া, মান-অভিমানের এক পর্যায়ে দুজন মানুষের মাঝে অবহেলা চলে আসে।আর এই অবহেলার কারনে দুজন মানুষের মাঝে দূরত্বের সৃষ্টি হয়।আর এই দুরত্ব বেশীদিন চলতে থাকলে দুজনের সেই ভালোবাসার ঘর নরকে পরিনত হয়।ঘর ভেঙে যায়।দুজন মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ধরনের কোন কিছুই আসলে আমাদের কাম্য নয়।কোন সম্পর্কে ই সন্দেহ বিষয়টি আনা উচিত নয়।ভুল বুঝাবুঝি প্রতিটি রিলেশনেই থাকবে।কিন্তু বেশীদিন তা টেনে নেয়া উচিত নয়।একজন অন্যজনকে অবহেলা না করে ভুল বুঝাবুঝির সেই বিষয়টিকে সামনে এনে পার্টনারকে বুঝাতে হবে।এতে করে সম্পর্ক গুলো টিকে থাকবে।আমরা তা না করে যদি পার্টনারের সন্দেহ কে আরো বাড়িয়ে তুলি আর পার্টনারকে অবহেলা করি তবে কিন্তু কোন সম্পর্কই টিকে থাকবে না।তাই আমাদের সবার উচিত সম্পর্কের গুরুত্ব দেয়া।আর সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে তা যত দ্রুত সম্ভব দূর করা।

যেকোনো সম্পর্কে সন্দেহ ও অবহেলাকে দূরে রাখতে হবে।বোঝাপরা থাকতে হবে দুজনের মাঝে।তবেই সুখ ও শান্তি আসবে জীবনে।জীবন হবে আনন্দময়।

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

28878.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.065
BTC 68548.16
ETH 2103.69
USDT 1.00
SBD 0.47