"সবুজের মাঝে সতেজতা "

in আমার বাংলা ব্লগ19 days ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

সবুজের মাঝে সতেজতাঃ


27170.jpg

27172.jpg

বন্ধুরা,আজ হাজির হয়ে গেলাম নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে।আপনারা হয়তো অনেকেই জানেন আমি গতকাল বাড়িতে চলে এসেছি।আর বাড়িতে এলে সতেজ সবুজ প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে।আর তাই আমি সব সময় চেষ্টা করি সবুজ প্রকৃতির ফটোগ্রাফি তুলতে।

27180.jpg

গ্রামীণ পরিবেশের সবুজ সতেজ প্রকৃতি মনকে আনন্দ দেয়।মনের খারাপ লাগা অনুভূতি গুলোকে নিমিষেই ভুলিয়ে দেয়।মনকে সতেজ করে তোলে এই সবুজ প্রকৃতি।

27076.jpg

যত রকমের খারাপ লাগা অনুভূতি থাকুক সবুজের দিকে তাকালে সব কষ্ট,বেদনা দূরীভূত হয়ে যায়।এমন প্রকৃতি মনকে শীতল করে দেয়।তাই ঢাকা থেকে ফেরার পথে ঝিম মেরে বসেছিলাম আমি।খুব কষ্ট লাগছিল মনটাতে।কিন্তু ঢাকা ছেড়ে আসার পর যখনই আমার চোখে সবুজ প্রকৃতি ধরা পরে তখনই মনের সব কষ্ট গুলো আস্তে আস্তে কমতে শুরু করে।আমি আমার মোবাইল বের করে বেশকিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

27074.jpg

27077.jpg

সবুজের মাঝে খুব বেশী প্রশান্তি পাওয়া যায়।আর তাই মন খারাপের সময় বেশী বেশী সবুজের পাশে গেলে মনে প্রশান্তি আসে।

27089.jpg

আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।আমার কাছে কিন্ত ভীষণ ভালো লেগেছে।আশা করছি আপনারা ও তৃপ্তি পেয়েছেন।

আজকের ফটোগ্রাফি গুলো সতেজতায় ভরপুর।এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে মন ভালো হয়ে যায়।আজ আর নয়।আশাকরি আপনারা আমার আজকের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হবেন।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার কোন নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঝালকাঠি,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

22899.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.054
BTC 73880.30
ETH 2263.77
USDT 1.00
SBD 0.50