DIY Post -- ❣️ "ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি "

in আমার বাংলা ব্লগ14 hours ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে ওয়ালমেট তৈরিঃ


34902.jpg

34910.jpg

34905.jpg

বন্ধুরা,আজ আবার চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি শেয়ার করে নেবো একটি ডাই পোস্ট।ডাই পোস্ট করতে সব সময় ভীষণ ভালো লাগে আমার।নরম ক্লে দিয়ে মনের মতো সবকিছু ই চাইলে তৈরি করা যায়। আর তৈরি করে নেয়ার পরে দেখতে খুবই সুন্দর হয়।আজ আমি ক্লে দিয়ে তৈরি করে দেখাবো একটি ওয়ালমেট।সত্যি কথা বলতে ওয়ালমেট আমাদের ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়।কিছু সময় নিয়ে আমি আজকের এই ওয়ালমেটটি তৈরি করে নিয়েছিলাম। ওয়ালমেটটি তৈরি করার পর ভীষণ সুন্দর লাগছিলো দেখতে।আজকের এই ওয়ালমেটটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছিল আসুন আগে দেখে নেই---

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.ওয়াটার কালার
৩.কার্ড বোর্ড
৪.গ্লু
৫.তুলি

34876.jpg

ধাপ-১


34878.jpg

34879.jpg

আমি প্রথমে কার্ড বোর্ডের উপরে কালো রঙ করে নিলাম।এরপর রঙ শুকানোর জন্য কিছু সময় অপেক্ষা করলাম।

ধাপ-২


35201.jpg

এবার আমি দুই রঙের ক্লে একসাথে মিশিয়ে নিয়ে গাছের কিছু ডাল তৈরি করে নিলাম।

ধাপ-৩


35202.jpg

এরপর আমি ক্লে দিয়ে কিছু ফুলের পাপড়ি তৈরি করে নিলাম।এরপর এক এক করে সব গুলো ফুল তৈরি করে নিলাম।

ধাপ-৪


35203.jpg

এবার আমি ফুল গুলো গ্লু দিয়ে ডালে ডালে লাগিয়ে নিলাম।এরপর সবুজ রঙের ক্লে দিয়ে পাতা তৈরি করে নিয়ে তাও লাগিয়ে নিলাম।আর এরই মধ্যে আমার ওয়ালমেটটি তৈরি করা শেষ হয়ে গেলো।কেমন লাগলো আমার তৈরি করা ওয়ালমেটটি??ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

উপস্থাপনা


34910.jpg

34907.jpg

34902.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

33883.png

33884.gif

35194.png