ভ্রমন পোস্ট - "ঢাকার পথে"
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ভ্রমণ পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ঢাকার পথেঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন কিছু অনুভূতি নিয়ে।আজ শেয়ার করে নিচ্ছি ভ্রমন পোস্ট।আপনারা হয়তো অনেকেই জানেন আমি বেশ কিছুদিন ধরে শ্বশুরবাড়িতে অবস্থান করছি।কারন আমার ছেলে বরিশাল ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুলে চান্স পেয়েছে।আর তাই আমি সেখানেই থেকে ওর ক্লাস করাচ্ছিলাম।এবার আমার ঢাকার বাসা ছেড়ে দেয়ার সময় চলে এসেছে।আর এজন্যই আজ সকাল ৮ টার বাসে করে আমরা ঢাকার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।
ভোরে সাহারী খেয়ে আর ঘুমাইনি আমি।বাস ছিল সকাল ৮ টার সময়।তাই শুয়ে পরলে আর উঠতে পারবো না ভেবে বিছানায় যাইনি।টুকটাক গোছগাছ করে আমরা বাসের উদ্দেশ্যে বাস স্ট্যান্ড রওনা হয়ে যাই সকাল ৭ টা ৩০ মিনিটে।বাস স্ট্যান্ড কুব কাছেই ৫ মিনিটের মতো সময় লাগে।আমরা বাসের টিকিট কেটে বাসে সিট নিয়ে বসে পরি।বাস যথাসময়ে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে।
আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটে আমার সব আসবাবপত্র ই আছে।তাই ঢাকার সব আসবাবপত্র আমি সেল দিয়ে দিয়েছি।সামান্য কিছু জিনিস আমি আগামীকাল ট্রাকে করে নিয়ে যাব।আর এ কারনেই মূলত ঢাকা আসা।আর ছেলের স্কুল ও রমজানে বন্ধ হয়ে গেছে এজন্য সুবিধা হয়েছে।যাই হোক আগামীকাল বাকি সব আসবাবপত্র নিয়ে গেলে আমরা পরশু দিন সকালে বাড়িতে চলে যাব।
ঢাকাতে আমার আর থাকা না হলেও বাবার বাড়ির সব আত্মীয়রা আর শ্বশুরবাড়ির অনেক আত্মীয়রা ঢাকাতেই থাকেন।তাই বেড়াতে আসব আর যেকোনো প্রয়োজনে রাজধানীতে তো আসতেই হবে।চিরচেনা শহর এক সময় বড্ড অচেনা হয়ে যাবে।ছেলের জন্য এতটুকু তো সেক্রিফাইস করাই যায় কি বলেন বন্ধুরা??
ঢাকাতে এবার আসার কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশা করছি ঢাকা থেকে আমার চলে যাওয়ার অনুভূতি পড়ে আপনাদের কাছে আমার মতো ই খারাপ লাগছে।আমার তো ভীষণ খারাপ লাগছে। এতো বছর ধরে এই শহরেই বড় হওয়া, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,বিয়ে এ সবকিছু ই এই শহরে ই।তাইতো স্মৃতির পাহাড় জমে আছে এই শহরে।বাবাকে হারিয়েছি।বাবা এই শহরেই সমাধিত হয়েছে।খুব কষ্ট হবে,খারাপ লাগবে।তারপরেও তো যেতে হবে।দোয়া করবেন সবাই আমার জন্য। আজ কিছু কষ্টের অনুভূতি শেয়ার করে নিলাম।
পোস্ট বিবরন
| শ্রেণী | ভ্রমন পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A 16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।এখানেই আজ ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।




Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟