লাইফ স্টাইল -- "পুরোনো বলেই মায়া বেশী "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
পুরোনো বলেই মায়া বেশীঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।প্রতিনিয়ত কতো ঘটনাই তো আমাদের জীবনে ঘটে যায়।সেসব ঘটনা কোনটা সুখের কোনটা আবার কষ্টের।কষ্টের বিষয় গুলো শেয়ার করতে না চাইলে ও সুখের বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে ভীষণ ভালো লাগে।আজকে অবশ্য কষ্টের কিছু অনুভূতি আমি আপনাদের মাঝে শেয়ার করে নেবো।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করে নিলে আমার ও ভালো লাগবে।
২০১২ সাল।তখন হঠাৎ করে আমাদের অর্থাৎ আমাকে আর আমার শ্বাশুড়ি মাকে কিছু না জানিয়েই হাসবেন্ড এই গাড়িটি কিনে ফেলে।আমরা সবাই তখন সারপ্রাইজড হয়ে যাই।আমার হাসবেন্ড এমন অনেক সারপ্রাইজই আমাদের কে দিয়ে থাকে।তবে গাড়ি কিনবে এটাতে অনেক বেশী সারপ্রাইজ হয়েছিলাম আমি।যাই হোক সেই থেকে আজ ২০২৬ সাল এই গাড়িটি আমাদের পরিবারের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে।এই গাড়িটি শুধু মাত্র আমরা আমাদের পরিবারের সবাই ব্যবহার করেছি।
গাড়িটির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে।এক যুগ পার করেছি এই গাড়ির সাথে।এখনও মনে পরে এই গাড়িতে করে ঢাকা থেকে বাড়িতে শ্বশুর -শ্বাশুড়ির সাথে ঈদ করতে চলে আসতাম।আমার ছেলে এই গাড়িতে উঠলেই অসুস্থ হয়ে যেতো।ওর কারনে অনেক সময় ই আমার বাসে করে বাড়িতে যেতে হতো।এসি বন্ধ গাড়িতে আমার ছেলে একদমই সুস্থ থাকেনা।
ছেলেকে নিয়ে বাড়িতে গেলে আমি সব সময় এসি বন্ধ করে গাড়ির জানালা খুলে যেতাম।এতে করে ছেলে কিছুটা শান্তি পেতো।নয়ত বমি করে আমার বারোটা বাজিয়ে দিতো।নিজের গাড়িতে গেলে অনেক কিছু নিয়ে আরামে যাওয়া যায়।এছাড়া আমার দেবর-ননদ দেশে এলে ওদেরকে এই গাড়িটি ভালো ই সার্ভিস দিতো।এতোটা দিন ধরে গাড়িটি আমাদের সাথে সুখে-দুঃখে একান্ত আপন হয়ে আছে।কিন্তু হাসবেন্ড এখন গাড়িটি বিক্রি করে দিয়ে বড় গাড়ি কেনার চিন্তা করছে।পুরোনো হলেও গাড়িটির প্রতি আমাদের অনেক মায়া জমে গেছে।খুব কষ্ট লাগছে গাড়িটি আর আমাদের সাথে থাকবেনা বলে।মায়া লাগলেও অনেক কিছুই আমাদের ছেড়ে দিতে হয়।আমাদের সুখ-দুঃখের সাথী হয়েছিল এই গাড়িটি।এতো আপন এই গাড়িটি অন্য কারো কাছে চলে যাবে এটা খুব কষ্টের হবে আমার জন্য।পুরোনো হয়ে গেলে সেই জিনিসের প্রতি মানুষের মায়া ও বেড়ে যায়।তাই কষ্ট ও লাগে বেশী।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে তুলে ধরাতে আপনারা ও অনেক কিছু জানতে পারলেন।মতামত জানাতে পারেন কমেন্টে।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।








