প্রশংসা করতে শিখুন!!
আশা করছি সবাই অনেক ভালো আছেন। গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা শহরে যারা থাকি তারা চাইছি আরও বৃষ্টি নামুক। কিন্তু গ্রামের মানুষ এখন চাইছে বৃষ্টিটা না হোক। কারণ বৈশাখ মাস এখন। ধান কাটার সময়। অনেকের জমির ধান পেকে গিয়েছে। অনেকে আবার ধান কেটেও ফেলেছে। কিন্তু যদি বৃষ্টি হতে থাকে রেগুলার তাহলে কিভাবে ধান শুকাবে।
আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা অন্যের পিছনে লেগে থাকে সবসময়। মানে হলো কে কি করলো এসব নিয়ে ব্যস্ত। কিন্তু নিজের চিন্তা করার সময় যেন তার হাতে নেই। অথচ উচিত ছিল নিজেকে সময় দেয়ার। তা না করে অন্যের পিছনে লেগে আছে। কেউ সাফল্য লাভ করলে হিংসা করে। কেন সে সাফল্য লাভ করেছে। কেন সে ভালো কিছু অর্জন করেছে?
কিছু মানুষের চিন্তা এনন থাকবেই। তারা ভালো কিছুর প্রশংসা না করে উল্টা বদনাম করা শুরু করে দিবে। সমাজের চোখে সে ভালো সাজার চেষ্টা করবে। কিন্তু আদতে সে সমাজের চোখে ভালো হতে পারবে না। কারণ সে অন্যের প্রশংসা করতেই জানে না। যে অন্যের প্রশংসা করতেই জানে না সে ভালো কিছুর আশাও করতে পারবে না। !
আমরা অনেক সময় ভাবী আমার অমুক বন্ধু কোটিপতি হয়ে গেল। আমি কেন কোটিপতি হলাম না! সে যে কোটিপতি হয়ে গেল এজন্য তারজন্য দোয়া না করে হিংসা করি। যেটা আসলে মোটেও ঠিক নয়। কারণ প্রত্যেকের জীবনের পারস্পেকটিভ এক রকম নয়। একেকজনের একেক রকম। সবাই সবার জীবনের ট্র্যাকে চলছে। কেউ তাড়াতাড়ি সাফল্যের দেখা পায় আবার কেউ দেরিতে।
কারো সাফল্য নিয়ে হিংসা করা কখনোই উচিত নয়। বরং তার প্রশংসা করা উচিত। আর সেটা করাই হলো ভালো মেন্টালিটির উদাহরণ। আপনি আসলে যেমনটা চিন্তা করবেন তেমনটা করতে পারবেন। এজন্য পজিটিভ চিন্তা রাখাটাই ভালো। ।

🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5