আর্ট পোস্ট - 💦 "প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রকৃতিক দৃশ্যের পেইন্টিংঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।প্রকৃতি কার না ভালো লাগে বলেন তো।আমিতো ভীষণ প্রকৃতিপ্রেমী মানুষ।তাইতো এখন সবুজ প্রকৃতির সাথে ই নিজেকে আবদ্ধ করে রেখেছি।সকাল হলে যেমন সুন্দর সবুজ প্রকৃতি আমাকে মুগ্ধ করে ঠিক তেমনি পেইন্টিংয়ের মাঝে ও প্রকৃতির ছোঁয়া আমার তেমনই ভালো লাগে।তাই আজ প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।আসুন আগে দেখে নেই এই পেইন্টিংটি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ---
প্রয়োজনীয় উপকরণঃ
১.সাদা কাগজ
২.রঙ
৩.তুলি
৪.কম্পাস
ধাপ-১
প্রথমে আমি একটি বৃত্ত এঁকে নিলাম।এরপর বৃত্তের ভেতর সুন্দর ভাবে একটি প্রাকৃতিক দৃশ্য এঁকে নিলাম।
ধাপ-২
প্রাকৃতিক দৃশ্যটি আঁকা শেষ হলে আমি এক এক করে রঙ করতে শুরু করলাম।সুন্দর এই দৃশ্যটিকে ফুটিয়ে তুলতে আমি রঙের যথাযথ ব্যবহার করার চেষ্টা করলাম।
ধাপ-৩
এ পর্যায়ে এসে আমি গাছ,নদীর রঙ করে দৃশ্যটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
ধাপ-৪
এবার আমি সূর্যের রঙ করে নিলাম।আকাশে পাখি এঁকে নিলাম।এরই মধ্যে আমার আজকের পেইন্টিংটি করা শেষ হলো।কেমন হলো বন্ধুরা?
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | আর্ট পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।












