ভিন্ন মতকে সম্মান করাও এক ধরনের শিক্ষা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
ভিন্ন মতকে সম্মান করাও আসলে এক ধরনের শিক্ষা। আমরা অনেক সময় ভিন্ন মত শুনলেই রেগে যাই, তর্কে জড়িয়ে পড়ি কিংবা অন্যকে ছোট করার চেষ্টা করি। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেক মানুষই ভিন্নভাবে চিন্তা করে, ভিন্নভাবে দেখে আর ভিন্ন অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেয়। তাই সবার চিন্তা এক রকম হবে এটা ভাবাটাই ভুল।যদি আমরা ভিন্ন মতকে খোলা মনে গ্রহণ করতে শিখি, তাহলে আমাদের নিজের দৃষ্টিভঙ্গিও আরও প্রসারিত হয়। হয়তো কোনো বিষয় আমি একভাবে ভেবেছি, কিন্তু অন্য কেউ যখন অন্যভাবে সেটি বোঝায়, তখন আমি নতুন কিছু শিখি। এই শেখাটাই আসলে শিক্ষা।
ভিন্ন মতকে সম্মান করার মানে এই নয় যে সব মতকে আপনাকে মেনে নিতে হবে। এর মানে হলো, অন্যের চিন্তাধারাকে অবজ্ঞা না করে শোনার চেষ্টা করা। এতে সম্পর্কের মধ্যে সৌহার্দ্য থাকে, অযথা বিরোধ তৈরি হয় না, আর আমরা সবাই একে অপরের কাছ থেকে শিখতে পারি।এই অভ্যাসটা জীবনের অনেক ক্ষেত্রে কাজে দেয়। পরিবারে, বন্ধুত্বে, কাজের জায়গায় কিংবা সমাজে সবখানেই ভিন্ন মতের মানুষ থাকবে। আপনি যদি সবসময় নিজের মত চাপিয়ে দিতে চান, তবে সেখানে সম্পর্ক টিকবে না। কিন্তু আপনি যদি শোনার অভ্যাস করেন, সম্মান দেখান, তাহলে সবাইও আপনার মতামতকে মূল্য দেবে।
Sort: Trending
[-]
punicwax (-14)(1)muted 4 hours ago
$0.00
Reveal Comment
