সময়ের সঠিক ব্যবহারই সফলতার মূল

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সময়কে সঠিকভাবে ব্যবহার করা মানে হলো জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো। কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। অনেকেই বলে, টাকা হারালে আবার উপার্জন করা যায়, সুযোগ হারালে আবার তৈরি করা যায়, কিন্তু সময় হারালে সেটি আর কোনোভাবেই ফেরত আনা যায় না। তাই সফলতার মূল চাবিকাঠি আসলে সময়ের সঠিক ব্যবহার।আমাদের চারপাশে যারা সফল মানুষ আছেন, তাদের জীবনের দিকে তাকালে সহজেই বোঝা যায় তারা সময়কে কতটা গুরুত্ব দিয়ে ব্যবহার করেন। তারা কখন কী করবেন, কোন কাজটা আগে জরুরি আর কোনটা পরে করা যায় এসব স্পষ্টভাবে জানেন। শুধু পরিশ্রম নয়, কাজের সঠিক সময় বেছে নেওয়াও সফলতার পথে বড় ভূমিকা রাখে।

সময় নষ্ট করার অভ্যাস আমাদের জীবন থেকে অনেক সম্ভাবনা কেড়ে নেয়। যেমন অতিরিক্ত অলসতা, অকারণ দেরি করা বা কাজ ফেলে রাখা এগুলো আসলে সময়ের অপচয়। এই অপচয় ধীরে ধীরে লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে, যে মানুষ সময়কে পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করে, সে ধীরে ধীরে নিজের স্বপ্নের কাছে পৌঁছে যায়।সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হলে আগে পরিকল্পনা করতে হবে। কোন কাজ কখন করতে হবে, কোনটা আগে করা উচিত এসবের তালিকা থাকলে সময় নষ্ট হয় না। একইসাথে আত্মনিয়ন্ত্রণ জরুরি, কারণ অনেক সময় আমাদের মন চায় আরাম করতে, কিন্তু তখনও নিজেকে কাজের দিকে মনোযোগী করতে হয়।

আরেকটি বিষয় হলো অযথা অপেক্ষা না করে সময়ের সুযোগকে কাজে লাগানো। অনেকেই বলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। কিন্তু আমি মনে করি সঠিক সময় তৈরি করে নিতে হয়। সুযোগ আসলে দেরি না করে তা কাজে লাগানোই সফলতার আসল কৌশল।সত্যি কথা বলতে আমার যেটা মনে হয়।সেটা হলো, জীবনের প্রতিটি দিন আসলে একটি নতুন সুযোগ। সেই সুযোগকে সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে কাজে লাগাতে পারলে সাফল্য আসবেই। তাই যারা জীবনে বড় কিছু করতে চান, তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো সময়কে সম্মান করা, সঠিকভাবে ব্যবহার করা আর কোনোদিনও অপচয় না করা।এটার অনেক বড় একটা উদাহরণ যদি বলতে চাই সেটা হলো এডমিশন এর স্টুডেন্ট রা!ওই যে ইন্টারের পরের সময়টা!কখন যে আমরা হেলায় হারাই সেটা পরেই বুঝতে পারি আসলে!

ABB.gif