ফটোগ্রাফি পোস্ট - "আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি।"
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।আমি আজ কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে নেবো।আশাকরছি আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিঃ
বন্ধুরা,ঢাকা এসেছি দুইদিন হলো।অনেক বেশী ব্যস্ত আছি।ডাক্তার দেখাতে হচ্ছে বলে সময়টা ব্যস্ততায় কাটছে।ঢাকার রাস্তায় বের হলে রাস্তায়ই সময় কেটে যায় অনেক।আর অনেক বেশী অসুস্থ হয়ে ও পরতে হয়।গতকাল বিকেলে ডাক্তার দেখাতে গিয়ে বাসায় এসেছি রাত ১১ টার পর।আমি আর ছেলে দুজন ই ডাক্তার দেখালাম।
ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে।তাই ওকে ডাক্তার দেখালাম কেন শুকিয়ে যাচ্ছে।যাই হোক টেস্ট দিয়ে এসেছি রিপোর্ট দিলে বুঝতে পারব।তবে ডাক্তার বলেছে আপনার ছেলে যা খায় তার চাইতে ওর অ্যাক্টিভিটি বেশী তাই হয়তো এমনটা হচ্ছে।
আমি আজ বেশকিছু আর্টিফিশিয়াল ফুল গাছের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।আশাকরি আমার আজকের আর্টিফিশিয়াল ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
আর্টিফিশিয়াল ফুলগাছ গুলো দেখতে খুবই সুন্দর হয়।এ ধরনের ফুল গাছ দিয়ে ঘর সাজাতে পারলে দেখতে খুবই সুন্দর হয়।ঘরের সৌন্দর্যে এ ধরনের আর্টিফিশিয়াল ফুলগাছের তুলনা হয়না।
যারা শহরে বাস করে তারা সবুজ প্রকৃতি খুব কমই দেখতে পায়।আর শহরের ঘরে ঘরে আজকাল চমৎকার চমৎকার আর্টিফিশিয়াল ফুল দিয়েই ঘর সাজায়।দেখতে খুবই সুন্দর লাগে।আমার আজকের শেয়ার করা আর্টিফিশিয়াল ফুল ও ফুল গাছের ফটোগ্রাফি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন।
আজ এখানেই শেষ করছি।আবার হাজির হয়ে যাব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
ধন্যবাদ সবাইকে











