আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী চঞ্চল থাকার চেষ্টা করছি। অবশ্য আজকে শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন সেহেতু আজকে চঞ্চলতা এমনিতে একটু বেশী থাকবে হি হি হি। এর অবশ্য অনেকগুলো কারণ আছে, শুধু যে অফিস বন্ধ সেটাই কিন্তু মুল কারণ নয়। আজকে সকাল সকাল ঘুম হতে উঠেই কিন্তু বাড়ির ছোট সবজি বাগানে গিয়েছি। যদিও বিগত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের কারণে সবজি বাগানের বারোটা বেজে গেছে।
তবুও বেশ কিছু গাছ এখনো টিকে আছে, পুঁই গাছের পাতা একদমই কমে গেছে। তবে শিম গাছ টিকে আছে, ঢেঁড়স গাছ টিকে আছে কিছু এবং সবচেয়ে ভালো অবস্থায় আছে বনশিম গাছ। সেটা অবশ্য পেয়ারা গাছ জুড়ে ছড়িয়েছে। তো আজকে সকালে বাগান হতে কি কি সংগ্রহ করলাম সেটা এখন বলছি। তিনটি বড় সাইরে ঢেঁড়স ছিড়েছি, আর দুটো বনশিম। ঢেঁড়সের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয় নাই তবে বনশিম দুটোর দারুণ ভর্তা খাবো দুপুরের ভাতের সাথে হি হি হি।
প্রকৃতির সান্নিধ্যে এমনিতে আমাদের মন ভীষণ সতেজ থাকে আর মাঝে যদি এমন সুন্দর মুহুর্ত থাকে তাহলে তো সেটা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। অবশ্য তার আগে আপনাকে প্রকৃতি প্রেমিক হতে হবে, কারণ প্রকৃতির ভালোবাসা কিংবা সতেজতা এগুলোর অনুভূতি না থাকলে সবকিছুই হয়তো বৃথা। আরো একটা বিষয় মনে পড়েছে মাত্র সেটা হলো গাছ আলু গাছের কথা, আমরা অবশ্য পেস্তা আলুও বলে থাকি, বেশ কিছু ছোট ছোট আলুও ধরেছে গাছে, সেটাও পেয়ারা গাছজুড়ে ছড়িয়েছে।
আসলেই পেয়ারা গাছটা মোটামুটি একটু বড়, সেখানে যেমন বনশিম গাছ ছড়িয়েছে ঠিক তেমনি পেস্তা আলু গাছ। পুরো পেয়ারা গাছটা এখন সবুজে সবুজে ভরে গেছে। তবে পেয়ারাও কিন্তু এবার বেশ পরিমাণে খেয়েছি, প্রচুর পেয়ারা ধরেছিলো। বাহিরের অনেক কেও পেয়ারা দিয়েছিলাম। যাইহোক, ছোট বাগান চাই সেটা সবজির হোক কিংবা ফলের অথবা ফুলের, ছুটির দিনগুলোকে উপভোগ্য রাখার ক্ষেত্রে সেটা সত্যি দারুণ ভূমিকা রাখতে পারে।
তবে আমাদের মন ও মানসিকতার পরিবর্তন আনতে হবে সবার আগে, তবেই সেটা সম্ভব হবে। কারণ আগ্রহ কিংবা ইচ্ছা না থাকলে জোর করে আবার এগুলো হয় না। সময়ের সাথে হয়তো আমরা স্মার্ট সাজার চেষ্টা করছি, সময়ের সাথে হয়তো আমরা প্রকৃতির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করছি, কিন্তু প্রকৃত সত্যটা হলো দিন শেষে আমরা প্রকৃতির কাছে ঋনী, প্রকৃতির সান্নিধ্য কিংবা সুবিধা ছাড়া আমাদের পক্ষে টিকে থাকা অসম্ভব।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




