শুভ জন্মদিন ফাবিহা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। লেখালেখি করতে আমার অনেক ভালো লাগে। তাই যেকোনো বিষয় নিয়ে লিখতেও ভালো লাগে। আজ আমি নিজের অনুভূতি থেকে কিছু কথা লিখব। আশা করছি আমার এই পোস্টটি সবার ভালো লাগবে।
শুভ জন্মদিন ফাবিহা:

প্রথমেই আমার প্রিয় ভাগ্নিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি "শুভ জন্মদিন"। আজ আমার ছোট্ট মামনির জন্মদিন। আসলে ছোট মানুষের এই জন্মদিনের আনন্দটাই আলাদা। যে কোন স্পেশাল দিলে যেমন এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয় তেমনি ছোট মানুষের কাছে তাদের জন্মদিনটা অনেক স্পেশাল হয়। আর আমার ভাগ্নি যেহেতু একটু বড় হতে শুরু করেছে তাই এখন সবকিছু মোটামুটি বুঝে। তার কাছে জন্মদিনের আনন্দটা সত্যি অনেক বেশি।
ছোট বাচ্চারা জন্মদিন পালন করতে অনেক বেশি পছন্দ করে। তাই তারা অনেক আগ্রহ নিয়ে এই দিনটির অপেক্ষায় থাকে। আসলে তারা হয়তো সেভাবে দিন তারিখ ও গণনা করতে পারে না। কিন্তু বুঝতে পারে সামনে তার বার্থডে। এই দিনটির জন্য অনেক রকমের আয়োজন করা হয়। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য যদি নানান রকমের আয়োজন করা হয় তাহলে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তাদের এই আনন্দ আর সুন্দর মুহূর্তগুলো দেখতেও ভালো লাগে।
ছোট বাচ্চাদের কিংবা বাড়ির ছোট বাচ্চাদের হাসিমুখ দেখলে সত্যি অনেক ভালো লাগে। তাদের মনের মাঝে হয়তো কোন কষ্ট নেই। তারা শুধু অল্পতেই খুশি হয়ে যায়। আর ছোট মানুষদেরকে গিফট দেওয়ার ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে। কারণ তাদেরকে অল্পতেই সন্তুষ্ট করা যায়। সামান্য গিফট পেয়েও তারা অনেক বেশি আনন্দিত হয়। তাদের মুখের সেই হাসি সত্যি অমলিন। যে হাসির মূল্য আমরা কেউ দিতে পারব না।
যেহেতু আমার ভাগ্নি অনেকটাই ছোট তাই তার আনন্দটা সত্যি অনেক ভালো লাগছে। সবাই মিলে যদি এই আনন্দে শরিক হওয়া যেত তাহলে আরো বেশি ভালো লাগতো। আসলে ব্যস্ততম এই জীবনে যে যার মত দূর দূরান্তে বসবাস করে। হয়তো চাইলেও সবাই একত্রিত হওয়া সম্ভব হয় না। দূর থেকেই ছোট্ট ফারিহাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানাচ্ছি। দোয়া করি সে যেন অনেক ভালো মানুষ হয় এবং মানবিকতা গুণ সম্পন্ন একজন মানুষ হয়। শুভ জন্মদিন মামনি।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
