মধুবনী ডিজাইন এর বুক মার্ক।

in আমার বাংলা ব্লগ • last month

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,বর্ষাকাল,২৫শে আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি মধুবনী ডিজাইন এর বুক মার্ক আপনাদের সাথে শেয়ার করবো।

book4.jpg

book2.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি বুক মার্ক বানিয়েছি। আর এই বুক মার্কটি বানিয়েছি মধুবনী ডিজাইন ব্যবহার করে। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি আর্ট শেয়ার করতে। লক্ষ্য রাখি একই ধরনের আর্ট শেয়ার যাতে না হয়।তাই আজ একটি সিম্পল আপেল এর আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। প্রতি সপ্তাহের আর্টে যেন অভিনবত্ব থাকে সে চেষ্টা সর্বদা চলমান। তাই কখন জল রংদিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। আজকের অনেক দিন পর একটি মধুবনী অঙ্কন করেছি।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের ডিজাইনটি আকঁতে ব্যবহার করেছি সাদা কাগজ ও কালো জেল পেন উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,মধুবনী ডিজাইন এর বুক মার্ক তৈরির বিভিন্ন ধাপ গুলো।

উপকরণ

book1.jpg

১।সাদা কাগজ
২।কালো জেল পেন
৩।স্কেল

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

১২ ইঞ্চি X ৩ ইঞ্চি সাইজের এক টুকরো কাগজ কেটে নিয়েছি মধুবনী বুক মার্ক বানানোর জন্য।

ধাপ-২

book8.jpg

কাগজের চারপাশে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। দাগের মধ্যে ত্রিভুজ আকৃতির ডিজাইন করে এঁকে নিয়েছি।

ধাপ-৩

book7.jpg

মাঝখানের ফাঁকা অংশে একটি পদ্মফুল এঁকে নিয়েছি।

ধাপ-৪

book6.jpg

পদ্মফুলের পাপড়িগুলো দাগ দিয়ে ভরাট করে নিয়েছি। একইভাবে পদ্মফুলের কলিগুলোও দাগ দিয়ে ভরাট করে দিয়েছি।আর এভাবেই মধুবনী বুক মার্কটি বানিয়ে নিলাম।

উপস্থাপন

book3.jpg

book4.jpg

book5.jpg

আশাকরি ,আজকে মধুবনী বুক আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৫শে আগস্ট, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png