জেনারেল রাইটিং - বাংলাদেশের কতিপয় অসাধু ব্যবসায়ী।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, বাংলাদেশের কতিপয় অসাধু ব্যবসায়ী।


freevectorsnet-businessman-6593090_1280.png

Image by freevectorsnet from Pixabay

বাংলাদেশে গত কয়েক দশক ধরে একটি কমন বিষয় হয়ে গিয়েছে, রমজান মাস আসলেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র; বিশেষ করে সবজি, কাঁচামাল এবং ভোজ্য তেল জাতীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যায়। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এবং রমজান মাসকে দেশের মুসলমানরা খুবই পবিত্র একটি মাস হিসেবে গণ্য করে। মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ হওয়ায় বাংলাদেশের মুসলমানরাও রোজা রাখার চেষ্টা করে। রোজার মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র; বিশেষ করে কাঁচা বাজার, সবজি, মাছ, মাংস এর বিশেষ চাহিদা তৈরি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের পণ্যের মজুদ করে কৃত্তিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়।

সমগ্র পৃথিবীর মুসলমানরা রমজান মাসকে সংযমের মাস হিসেবে পরিগণিত করে। যার কারণে তারা রোজার মাসে জিনিসপত্রের উপরে, বিশেষ করে, যেসব জিনিস রোজার সাথে সংশ্লিষ্ট তার দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে এর ভিন্ন চিত্র দেখা যায়।

এ বছরও রোজার আগেও কলা, শসা, গরুর মাংস, মাছ, মুরগি, লেবু ইত্যাদি জিনিসপত্রের দাম সহনশীল পর্যায় ছিল। কিন্তু রোজা আসা মাত্র এসব দ্রব্য মূল্য আকাশচুমবে হয়ে গিয়েছে।

আসলে আমাদের দেশের ব্যবসায়ীরা সুযোগ খোঁজে। যেমন, গতবছর যে বন্যা দেখা দেয় তার ঠিক এক সপ্তাহ পরেই কাঁচা বাজারের দাম বেড়ে যায়। তারা বলেছিল বন্যায় কাঁচা বাজার নষ্ট হয়ে গিয়েছে। তাই বাজারের সংকট তৈরি হয়েছে। অথচ তখন ছিল বর্ষাকাল এবং ওই সময় কোন রকম কাঁচা বাজার, অর্থাৎ ভোজ্য শস্য উৎপাদন হয় না। তবুও তারা এ ধরনের অহেতুক অজুহাতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে।

যতটুক ইতিহাস আমরা জানি, আমাদের এই দেশের ব্যবসায়ীদের চিত্র আগেও এমন ছিল। সেই পাল আমল থেকে শুরু করে সেন আমল; মুসলিম সুলতানি ও দেওয়ানি আমল, মুঘলদের অধিনস্ত নবাবী আমল, ইংরেজদের আমল; সব সময় এ দেশের ব্যবসায়ীরা জোচ্চুরি করেছে। জোচ্চুরি করে তারা অঢেল সম্পদ বানিয়েছে। তবুও তারা মানুষকে ঠকানোর জন্য থামেনি। বরং সুযোগ পেলেই মানুষকে ঠকায়, জিম্মি করে।

Sort:  

@sabbirakib
অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ে আপনার এই সময়োপযোগী পোস্টটি সত্যিই প্রশংসনীয়। রমজান মাসে যেখানে সংযম আর ত্যাগের শিক্ষা পাওয়ার কথা, সেখানে একদল মানুষের অতি মুনাফার লোভ সাধারণ মানুষকে বিপাকে ফেলে দিচ্ছে। ইতিহাসের প্রেক্ষাপট টেনে আপনার এই যৌক্তিক বিশ্লেষণটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় সবার সামনে তুলে ধরার জন্য।

 last month 

ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে আমরা সবাই ভুক্তভোগী।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.078
BTC 72181.91
ETH 2225.60
USDT 1.00
SBD 0.49