জেনারেল রাইটিং - বাংলাদেশের চলমান অস্থিরতা।

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে, বাংলাদেশের চলমান অস্থিরতা।


jsgroupdesign-typography-1675269_1280.png

Image by José Iván Soto Solaga from Pixabay

বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি বেশ অস্বাভাবিক মনে হচ্ছে। প্রতিদিন খবরের কাগজ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই অপ্রীতিকর সব ঘটনার কথা সামনে আসে। এসব দেখে মনে হয়, আমাদের দেশে কোন আইন নেই। আরো ভয়ানক বিষয় হচ্ছে, কিছু কিছু কাজ এতটাই অনৈতিক এবং অমানুষিক; মনে হচ্ছে যেন আমাদের মধ্যে বিন্দু পরিমাণ মনুষত্ব এবং বিবেক নেই।

ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত নৃশংসতার শিকার হচ্ছে। সামান্য জমির জন্য মানুষ মানুষকে খুন করে ফেলছে। এমন খবর চোখের সামনে আসে, লুডু খেলাকে কেন্দ্র করে হত্যাযজ্ঞ ঘটনা ঘটছে। মনে হচ্ছে যেন আমাদের জীবনের কোন মূল্য নেই। এখনও আদিম কোন যুগ চলমান, যেখানে লড়াই, বল প্রয়োগ এবং শক্তি প্রদর্শনই সব কিছুর সমাধান।

সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, এসব ঘটনার আইনি পদক্ষেপ নিতে সময় লাগছে। কিছু কিছু ক্ষেত্রে তো আইনি পদক্ষেপ নিতেও বাধা দেওয়া হচ্ছে। যা আমাদের দেশের পরিবেশকে আরও অস্থিতিশীল করে তুলছে।

যদিও বাংলাদেশের নতুন সরকার গঠিত হয়েছে এক মাস সময়ও হয়নি। প্রথমদিকে এরকম বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এদেশে আগেও ঘটেছে। তবে এবারের মাত্রাটা যেন বেশি মনে হচ্ছে। সরকার কিছু কিছু উদ্যোগ গ্রহণ করেছে। আমার ধারণা এসব বাস্তবায়িত হতে কিছুটা সময় লাগবে। যার কারণে, সময় বেশ কঠিন বলা চলে। আমরা আশা করি, নতুন সরকার এসব উদ্ভূত পরিস্থিতি শখ তো হাতে দমন করতে সক্ষম হবে। অন্যথায় আমরা জাতি হিসেবে কঠিন বিপদে আটকে যাব।

আশা করি খুব দ্রুতই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। যেখানে সকল মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত হবে। যেখানে থাকবে না কোন হানাহানি এবং খুনের মতো জঘন্য ঘটনা। নারীরা তাদের নিরাপদ জীবন যাপন করতে পারবে।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.31
JST 0.056
BTC 74271.75
ETH 2328.43
USDT 1.00
SBD 0.52