মনে পড়ে শৈশবের দিনগুলোর কথা||

in আমার বাংলা ব্লগ9 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। শৈশবের সুন্দর স্মৃতি গুলো যখন মনে পড়ে তখনই লিখতে ইচ্ছা করে। তেমনি কিছু স্মৃতি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে।


মনে পড়ে শৈশবের দিনগুলোর কথা:

imaartist-encounter-5093051.jpg

Source


শৈশবের প্রত্যেকটি মুহূর্ত আমাদের মনে এখনো জায়গা করে রেখেছে। শৈশবের দিনগুলোর কথা মাঝে মাঝে সত্যি অনেক বেশি মনে পড়ে। বিশেষ করে যখন ঈদ আসে তখন শৈশবের কথা বেশি মনে পড়ে। কারণ ঈদের দিনগুলো আর শৈশবের দিনগুলো যেন মনের কোণে এখনো এক নতুন অধ্যায় হয়ে আছে। শৈশবের সেই সুন্দর দিনগুলোর মাঝে রঙিন স্মৃতি গুলো এখনো রঙিন হয়ে মনে গেঁথে রয়েছে। দিনগুলো হারিয়ে গেলেও স্মৃতিগুলো এখনো আছে।


আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত হয়তো উপভোগ করি। তবে শৈশবের সময় গুলো যেভাবে উপভোগ করেছি সেই সময়গুলো যেভাবে কাটিয়েছি সেগুলো সারা জীবনেও আর কখনো ফিরে আসবে না। প্রত্যেকটা সময় যেন আনন্দের আর অনেক বেশি সুন্দর ছিল। বিশেষ করে ঈদ আসার আগ মুহূর্তের স্মৃতিগুলো আরো বেশি রঙিন ছিল। অনেক ভালো লাগতো সেই সময় গুলো।


রমজান যখন শেষের দিকে চলে আসতো তখন শুরু হয়ে যেত দিন গোনার পালা। আর কয়েকদিন গেলে ঈদ আসবে। শৈশবে ঈদের জন্য নানান রকমের আয়োজন চলতো। কেনাকাটা থেকে শুরু করে সবকিছুর পরিকল্পনাও হয়ে যেত। আসলে তখন এতটাই আনন্দ ছিল সেটা বলে প্রকাশ করার মতো নয়। কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। তবে সেই অনুভূতিগুলো হৃদয়ে দাগ কেটে যায়।


শৈশবের সুন্দর দিনগুলো আর সোনালী সময় গুলো এখনো অনেক বেশি মনে পড়ে। আর মনে পড়ে যায় সুন্দর মুহূর্ত গুলো। যেই সময়গুলো আমরা পার করে এসেছি হয়তো সেই সময় গুলো আর কখনো ফেরত পাবো না। কিন্তু সুন্দর সময় গুলোর স্মৃতি এখনো মনে লালন করি। কারণ সুন্দর মুহূর্ত গুলো কখনো ভুলে যেতে নেই। তেমনি শৈশবের কোন স্মৃতি মনে হলে অনেক বেশি ভালো লাগে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 23.4682128285002 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.31
JST 0.056
BTC 74271.75
ETH 2328.43
USDT 1.00
SBD 0.52