07/06/2026 I received an invitation to the restaurant opening this afternoon.
![]() |
|---|
সকাল থেকে অপেক্ষায় আছি যে দুপুর১১: ৩০ মিনিট হইতে খাওয়া দাওয়া শুরু হবে আর বিকাল ৩ঃ৩০ মিনিট পর্যন্ত চলবে তাই অধীর আগ্রহের সাথে বসে ছিলাম দাওয়াত খেতে যাব বলে।
দুপুর বারোটার দিকে আমি আমার মামার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যাবে কিনা তারপর মামা বলল হ্যাঁ যাবো তারপর আমি সুন্দর করে পরিপাটি হয়ে গুছি য়ে বাসা থেকে বের হলাম যাওয়ার জন্য।
বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে আমার মামা আর আমি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাস্তায় তেমন কোন জ্যাম ছিল না ১৫ মিনিট মতো লাগলো সেখানে পৌঁছাতে রাস্তার আশেপাশের দৃশ্যগুলো একটু ক্যামেরা বন্দি করেছি দুপুরের মালয়েশিয়ার রোদ্দুর তাপমাত্রা প্রচুর পরিমাণ রাস্তায় তেমন কোন মানুষের সমাগম নাই।
এরপর আমরা রেস্টুরেন্টে গিয়ে পৌছালাম তারপর দেখলাম যে অল্প কিছু মানুষ দাঁড়িয়ে আছে লাইনে লাইনের নিয়ম অনুসরণ করে আমরা তাদের পেছনে গিয়ে দাঁড়ালাম অনেকেরই ফ্যামিলি সহ এসেছে এই দাওয়াতে আমরাও এই দাওয়াতে গিয়েছি।
অনেক বড় রেস্টুরেন্ট আর তার উদ্বোধন উপলক্ষে অনেক মানুষের খাবারের আয়োজন করেছে উদ্বোধন গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম সামনে রাখা আছে খুব সুন্দর একটি ফুলের তোড়া।
খাবারের আইটেম ছিল নাছি, আন্ডা মূলত এই খাবার অনেক পরীক্ষার সবজি দিয়ে তৈরি করা হয় অনেকে আবার বুঝতে পারছেন না সহজ করে বুঝিয়ে বলছি অনেকগুলো সবজি একত্রিত করে তার একটি ঝোল বানানো হয় অনেকটাই ডালের মত তবে এটার স্বাদ একটু ভিন্ন রকম। তরকারি হিসেবে ছিল পাতাকপি রান্না আর মুরগির একটি করে লেগ পিস অথবা মুরগির একটি করে ডানা ভাজি।
লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করে এবার এক গ্লাস শরবত নিলাম খাবারের টেবিলে বসে আরো একটি ছবি আপনাদের কাছে তুলে ধরছি আজকের খাবারের যে আইটেম গুলো ছিল খাওয়া-দাওয়া শেষ করে এবার বাসায় চলে এলাম।আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে সেখানে অনেক মানুষের সমাগম দেখতে পেয়েছি আনন্দ সাথে সবাই এই দাওয়াতে এসেছে আমিও গিয়েছিলাম এবং আপনাদের কাছে সেগুলো শেয়ার করছি। আমার অনেক সুস্বাদু ছিল।
যাই হোক রেস্টুরেন্টের এই দাওয়াতে যাওয়ার আনন্দ এবং অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করছি ও আরো একটি কথা আমি এই দুইবার রেস্টুরেন্টে দাওয়াতে গিয়েছি খেতে তবে খাবারের মান খুবই ভালো। দাওয়াত খাওয়া শেষ আপনাদের কাছে তুলে ধরছি আর্টিকেলের মধ্য দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।














Curated by: @ahsansharif
@ahsansharif thank you so much sir for supporting me.
Hello friend, I'm glad you were able to visit this amazing restaurant. I actually admire the atmosphere of this place. It's very lively and peaceful. Your meal looks nutritious and attractive and I believe it's was delicious.
অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পরিদর্শন করে দারুন একটি কমেন্ট করার জন্য। আর আপনি একদম ঠিক বলছেন এখানকার খাবার গুলো অনেক সুস্বাদু এবং লোভনীয়।
You are welcome 🤗