I made friends with a new cat today.
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আমার প্রিয় বিড়ালের একটি ভিডিও এবং নতুন এই বিড়ালের সাথে কিভাবে সম্পর্ক হল।
আজ সকালে যখন ডিউটিতে এসেছি তখন আমি দেখতে পাই যে আমার পোষা একটি বিড়াল রয়েছে সেটা আপনারা অনেকেই জানেন তার পাশেই আরেকটি বিড়াল আসছে আমি নতুন দেখছি এই বিড়ালটিকে এর আগে আমি কখনোই দেখি নাই।
যাই হোক সকালে যখন ডিউটিতে এসেছি তখন সে আমার কাছে আসছে এবং আদর নেওয়ার জন্য কাছাকাছি গায়ে লাগে গালাগাচ্ছে তার মনে কোন ভয় নাই মনে হচ্ছে যে আমাকে অনেক আগে থেকেই সে চেনে।
বিড়াল আমি অনেক যত্ন করি হয়তোবা সেই কারণে পশুপাখি আমাকে দেখে খুব বেশি ভয় পায় না জানে আমি তাদেরকে ক্ষতি করব না আসলেই প্রতিটা প্রাণী যদি সে বুঝতে পারে আমি কোথায় গেলে নিরাপদ তাহলে সে আপনার কাছে আসবে এবং পাশাপাশি মেশার চেষ্টা করবে।
যেহেতু নতুন বিড়াল তাই প্রথমে তাকে আমি খেতে দিলাম তার পাশে আমার চারপাশে ঘোরাঘুরি করছে আমার যে পুরাতন বিড়াল তার সাথে খেলাধুলা করছে আমার বিড়ালটা ছিল মেয়ে বিড়াল আর এই বিড়ালটি ছেলে তাদের এখন বন্ধুত্ব হবে। আমার বিড়ালটি দীর্ঘদিন একা একাই বড় হয়েছে তবে এখন তার সঙ্গী এসেছে।
আমার মনে হয় এই বেড়ালটি কারণ পোষা বিড়াল ছিল হয়তোবা তারা তাদের বাড়িতে আর রাখতে চাচ্ছে না এজন্য আমাদের কোম্পানির আশেপাশে ছেড়ে দিয়ে গিয়েছে সে কোথাও জায়গা না পেয়ে আমার এই বিড়ালের সাথেই থাকতে বেশি পছন্দ করছে এটা আমার একটি ধারণা।
আমার মত আর কারা কারা বিড়াল পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই নতুন বিড়ালের বন্ধুত্ব আরো যেন ঘনিষ্ঠ হয় সেজন্য আমি তার অনেক যত্ন নিব সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
Posted with Speem
