আর্টঃ রঙ্গিন ম্যান্ডালা অঙ্কন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, শীত-কাল। ১৭ই জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি ম্যান্ডালা আর্ট করেছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি আর্ট শেয়ার করতে। লক্ষ্য রাখি একই ধরনের আর্ট শেয়ার যাতে না হয়। আমার প্রতিটি ম্যান্ডেলা আর্টে ভিন্ন ধরনের কাজ থাকে। প্রতি সপ্তাহের আর্টে যেন অভিনবত্ব থাকে সে চেষ্টা সর্বদা চলমান। তাই কখন জল রংদিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। আজকের ভিন্নভাবে ম্যান্ডেলা আর্টটি করার পর আমার বেশ ভালো লেগেছে।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,কালো রং এর জেল পেন উপকরণ হিসাবে । তাহলে চলুন দেখে নেয়া যাক,রঙ্গিন ম্যান্ডেলা আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২।কালো রং এর জেল পেন
৩।পেন্সিল কম্পাস
৪।পেন্সিল
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে সাদা কাগজের চারপাশে দাগ দিয়ে নিয়েছি। দাগের ভিতরে পেন্সিল কম্পাস এর সাহায্যে একটি বৃত্ত এঁকে নিয়েছি । বৃত্তের নিচের দিকে ঢেউ এর মতো এঁকে নিয়েছি।
ধাপ-২
পেন্সিলের দাগের উপর কালো জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
ধাপ-৩
মাঝখানের ছোট বৃত্তটিতে কিছু ডিজাইন এঁকে নিয়েছি কালো রং এর জেল পেন দিয়ে।
ধাপ-৪
বাকী বৃত্তগুলোতেও কিছু ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি।
ধাপ-৫
নিচের দিকে আকাশী রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি ঢেউ বুঝানোর জন্য।
ধাপ-৬
সবশেষ নিজের স্টিমিট আইডি সিগনেচার করে রঙ্গিন ম্যান্ডালা আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকে আঁকা রঙ্গিন ম্যান্ডেলা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | আর্ট |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ১৭ই ডিসেম্বর, ২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।












Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟