জেনারেল রাইটিং - আত্ম‌বিশ্বাস।

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয় বস্তু হচ্ছে আত্মবিশ্বাস।


mohamed_hassan-idea-6571827_1280.png

Image by Mohamed Hassan from Pixabay

আমরা যে কোন কাজে এগিয়ে যেতে পারিনা এর সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমাদের ভঙ্গুর আত্মবিশ্বাস। আমাদের এগিয়ে যাওয়ার জন্য এযে কত বড় বাধা তা যদি আমরা উপলব্দি করতে পারতাম!

আসলে আমরা নিজেরা তা অনুধাবন করতে পারছিনা। আমরা নিজেরাও জানিনা কিভাবে এই দুর্বল আত্মবিশ্বাস আমাদের কাবু করে ফেলছে। আমরা যদি তা আগে থেকে জানতাম! তবে আমার ধারণা কিছু লোক তাতেও কিছু করতে পারত না। কারন তারা নিজেদের অবস্থা নিজেরা বদলাতে চায় না।

এই ধরনের মানুষ এক ধরনের ঘোরে বাস করে। তারা ভাবে তারা আর এগিয়ে যেতে পারবে না। অথবা তারা যেখানে আছে এটাই তাদের সবচেয়ে এগিয়ে থাকা স্থান। তারা এমন এক আত্মপ্রসাদে ভোগে। এই আত্মবিশ্বাস তাদের মধ্যে একধরনের মিথ্যা আত্মবিশ্বাসের সৃষ্টি করে যা তাদের পিছিয়ে দেয়।.এটিও এক ধরনের কাজ যা আমাদর আত্মবিশ্বাস তৈরি করার মাধ্যমে আমাদের আত্মবিশ্বাসে ফাটল ধরায়।

যার কারনে আমরা নিজের অজান্তেই পিছিয়ে যাই। এক সময় আমরা উপলব্দি করতে পারি আমাদের দুর্বলতা তথা আত্মবিশ্বাসের ঘাটতির কথা। তখন অনেকেই আর এগিয়ে যেতে চায় না। কারন তখন আর সময় কিংবা উপায় থাকেনা। নতুবা কোন রাস্তা থাকেনা। এভাবেই তৈরি হয় নতুন কারো পিছিয়ে পড়ার গল্প।