মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #৪৯

in আমার বাংলা ব্লগlast year

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
বর্ষার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।




IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Polish_20240825_125322804.png

Sort:  
 11 months ago 

1000005319.jpg

ক্যাপশন: বর্ষাকালের মেঘ।
ডিভাইস- Samsung Galaxy A52
ফোকাল ল্যান্থ- 24 mm
ফ্ল্যাশ- No Flash
ইডিটেড ওর নন ইডিটেড- No Edited

বর্ননা: বর্ষাকালের প্রকৃতির সৌন্দর্যের মত বৃষ্টিভেজা আবহাওয়ার পাশাপাশি বৃষ্টির পরবর্তীতে আকাশে যে মেঘ লক্ষ করা যায় সেটা অন্যতম। ছবিতে দেখতে পাচ্ছেন হিমালয় পর্বতের মত মেঘ জমে আছে মূলত বৃষ্টির পরবর্তীতে নদীর পাড়ে এমন মেঘের সৌন্দর্য দেখতে পেয়ে ফোন ক্যামেরায় ক্যাপচার করেছিলাম।

 last year 

দুর্দান্ত প্রতিযোগিতার আয়োজন করেছেন। একদম সময়োপযোগী টপিক নির্ধারণ করেছেন ভাই। আশা করবো প্রত্যেকেই তাদের বৃষ্টির দিনের করা প্রাকৃতিক দৃশ্যের মাস্টারপিস ফটোগ্রাফি গুলি শেয়ার করবে।

 last year 

বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর এই সময়টা নিয়েই প্রতিযোগিতার টপিক তুলে ধরেছেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

 last year 

বর্ষাকালে প্রকৃতি নতুনভাবে সেজে উঠে। আর সেই সুন্দর দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। একেবারে সময় উপযোগী একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া। আশা করছি দারুন দারুন সব ফটোগ্রাফি দেখতে পাবো।

 last year 

IMG20240819174908.jpg

ডিভাইস- realme C55
ফোকাল ল্যান্থ-4.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: বর্ষাকালে অতিবৃষ্টির ফলে জমির ফসল, বাড়ির চারপাশ এবং রাস্তা পানির নিচে ডুবে গেছে। এই দৃশ্যেটির মধ্যে বাড়ি চারপাশ পানিতে তলিয়ে যাওয়া বাড়িটি দেখতে মনে হচ্ছে পানিতে ভেসে আছে।

 last year 

20250602_115834.jpg

ডিভাইস- Samsung Galaxy s23 ultra
ফোকাল ল্যান্থ- 23 mm
ফ্ল্যাশ- No Flash
ইডিটেড ওর নন ইডিটেড- Edited

  • বর্ষার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমার নিজের কাছেও বেশ ভালো লাগে। আমি যখন দেখেছি প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে ঘরের ছাদের উপর উঠে একটা ছবি তুলে নিলাম প্রাকৃতিক দৃশ্যের। তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। যার কারণে দেখতে খুব চমৎকার লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
 last year 

আশা করি ভাইয়া ভালো আছেন? বেশ সুন্দর সময় উপযোগী প্রতিযোগিতার আয়োজন করেছেন। বর্ষার প্রাকৃতিক দৃশ্যের প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগলো। বর্ষার প্রাকৃতিক দৃশ্যে দেখতে সত্যি খুব দারুণ। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো অসাধারণ বর্ষার প্রাকৃতিক দৃশ্যের প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 last year 

বর্ষার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে আমার খুবই ভালো লাগে। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে বর্ষার প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago (edited)

বাহ,একদম সময় উপযোগী ফটোগ্রাফির আয়োজন করেছেন দাদা।বর্ষার দৃশ্য উপভোগ করতে আসলেই অনেক ভালো লাগে।অবশ্যই চেষ্টা করবো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

IMG_20250607_122854.jpg

ডিভাইস- poco m2
ফোকাল ল্যান্থ- 3.789mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিটেড

বিবরণ:এটা হচ্ছে বৃষ্টিস্নাত প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।আসলে এটি আমার ফোনের পুরোনো গ্যালারী থেকে শেয়ার করেছি।সেই বছর এতটাই বৃষ্টি হয়েছিল যে খাল,বিল ও আমাদের পুকুর সবই ডুবে গিয়েছিল।সবজি ক্ষেতের বেশ ক্ষতি হয়েছিল, সবকিছু জলে থৈ থৈ করছিলো।তবে গাছের যেন নতুন প্রাণ ফিরে পেয়েছিলো।।