ডাই পোস্টঃ ক্রেপ পেপার দিয়ে ফুল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বর্ষাকাল । ২১ শে জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ক্ক্লেরেপ পেপার দিয়ে একটি গোলাপ ফুল বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করবো। ক্রেপ পেপার দিয়ে কোন ফুল বানালে দেখতে বেশ সুন্দর লাগে। ফুলটি বানানোর পর দেখতেও বেশ সুন্দর লাগছিলো। আর গোলাপী রং এর ক্রেপ পেপার বযবহার করার কারনে দেখতেও আরও বেশি সুন্দর লাগছিলো। ফুলটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি দু'রং এর ক্রেপ পেপার সহ আরও কিছু উপকরণ ।গোলাপ ফুলটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। তাহলে চলুন দেখে নেয়া যাক গোলাপ ফুল বানানোর কৌশলটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১। দু'রং এর ক্রেপ পেপার
২।বি ৬০০০ গ্লু
৩।কাঁচি
৪।স্টিক
ক্রেপ পেপার দিয়ে ফুল তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে গোলাপী রং এর ক্রেপ পেপার দিয়ে দু'সাইজের ফুলের পাপড়ি কেটে নিয়েছি।
ধাপ - ২
গ্লু দিয়ে প্রথমে ছোট সাইজের পাপড়িগুলো পরপর লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৩
প্রথমে স্টিকের এক পাশে তুলা প্যাচিয়ে নিয়েছি। তুলার উপর গোলাপী ক্রেপ পেপার প্যাচিয়ে নিয়েছি।
ধাপ - ৪
এবার কাঠির মধ্যে গ্লুদিয়ে লাগানো ছোট পাপড়িগুলো লাগিয়ে নিয়েছি
ধাপ - ৫
এরপর বড় পাপড়িগুলো লাগিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার আরও কিছু পাপড়ি কেটে নিয়েছি গোলাপী রং এর ক্রেপ পেপার দিয়ে। পাপড়িগুলো পূর্বে কাঠিতে লাগানো পাপড়ির চারপাশে লাগিয়ে নিয়েছি গ্লু দিয়ে। আর এভাবেই বানিয়ে নিয়েছি গোলাপ ফুলটি।
ধাপ-৭
এবার সবুজ রং এর ক্রেপ পেপার দিয়ে বৃন্ত কেটে নিয়েছি এবং তা গ্লু দিয়ে বানানো ফুলের নিচে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৮
এবার সবুজ রং এর ক্রেপ পেপার চিকন করে কেটে নিয়েছি। কাটা ক্রেপ পেপারটি গ্লু দিয়ে কাঠিতে প্যাচিয়ে নিয়ে গোলাপ ফুল বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি, আমার আজকে ক্রেপ পেপার দিয়ে বানানো গোলাপ ফুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২১শে জুন, ২০২৬ ইং |
| মোবাইল | Redmi Note 5A |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 15 hours ago

















