ডাই পোস্টঃ অর্গানিক সাবান তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , বসন্তকাল,৩১ শে মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আর তা হলো ডাই পোস্ট।আজ আমি একটি অর্গানিক সাবান বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। এর আগেও আমি সাবান বানিয়ে ব্যবহার করেছি। বেশ ভালো লেগেছে আমার বানানো সাবান ব্যবহার করে। আজ আবারও বানালাম। তাই শেয়ার করতে চলে এলাম। আপনারাও বানাতে পারবেন এই পদ্ধতি ফলো করে। আমি সকল প্রাকৃতিক উপকরণ ব্যবহার করেছি এই সাবান বানাতে। সোপ বেজ ও বিভিন্ন সব্জির রস ব্যবহার করেছি এই অর্গানিক সাবান বানাতে। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে বানিয়ে নিলাম এই অর্গানিক সাবানটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১।সোপ বেস
২।গাজরের রস
৩।বিটের রস
৪।লেবুর রস
৬। আলুর রস
৭।টমেটোর রস
৮।এ্যালোভেরা জেল
৯।নারকেল তেল
প্রাকৃতিক সাবান তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে সোপ বেস টুকরো টুকরো করে কেটে নিয়েছি।
ধাপ-২
সোপ বেজ এর টুকরোগুলো একটি বাটিতে নিয়ে ওভেনে ৩০ সেঃ দিয়ে গলিয়ে নিয়েছি। চাইলে আপনারা ডাবল বয়লারে চুলাও গলিয়ে পারেন।
ধাপ-৩
এবার গলানো সোপ বেজ এ একে একে আলুর রস,টমেটোর রস, গাজরের রস,বিটের রস, লেবুর রস, নারকেল তেল ও এ্যালোভেরা জেল সহ সকল উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার মিশ্রণটি সাবানের মোল্ডে ঢেলে দিয়েছি। এবং ৫ ঘন্টা পর যখন সাবান ঠান্ডা হয়ে গেছে তখন মোল্ড থেকে বের করে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম একটি অর্গানিক সাবান।
উপস্থাপন
আশাকরি ,আমার বানানো অর্গানিক সাবানটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে।।আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Redmi Note A-10 |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ৩১শেমার্চ, ২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 4 days ago















