কুন্দল দিয়ে পায়ের মল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , বসন্তকাল,৮ই এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আর তা হলো ডাই পোস্ট। আজ একটি পায়ের মল বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করবো। আজকাল এই ধরনের মলগুলো বেশ চলছে।আর পায়ে পরলেও বেশ সুন্দর লাগে দেখতে। কুন্দল দিয়ে এবারই প্রথম আমি মল বানালাম। বেশ সুন্দর লাগছিলো বানানোর পর মলটি। এই কাজটি করতে আমি ব্যবহার করেছি শপিং ব্যাগ ও বিভিন্ন ডিজাইন এর কুন্দল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে কিভাবে বানিয়ে নিলাম পায়ের মলটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১।প্লাস্টিক শিট
২।বিভিন্ন ডিজাইন এর কুন্দল
৩। চেইন
৪।কাটার
৬। গ্লু
৭।পুরাতন শপিং ব্যাগ
৮।আই পিন
৯।নোস প্লায়ার
১০।জাম্প রিং
১১।হুক
পুরাতন শপিং ব্যাগ ও কুন্দল দিয়ে পায়ের মল তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে প্লাস্টিক শিটের উপর গ্লু লাগিয়ে নিয়েছি।
ধাপ-২
গ্লুর উপর তিন কোনা কুন্দল পরপর লাগিয়ে একটি ফুলের শেপ দিয়ে নিয়েছি। এবং মাঝখানে গ্লু দিয়ে একটি সবুজ রং এর কুন্দল বাসিয়ে দিয়েছি
ধাপ-৩
প্লাস্টিকের অতিরিক্ত অংশ কেটে নিয়েছি কাটার দিয়ে।
ধাপ-৪
একটি আই পিন এর অন্যপ্রান্তে একটি লুপ বানিয়ে নিয়েছি। আইপিনটি গ্লু দিয়ে কুন্দলের ফুলের পিছনে লাগিয়ে দিয়েছি। এবং শপিং ব্যাগ গোল করে কেটে নিয়ে তা গ্লু দিয়ে কুন্দলের পিছনে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৫
এবার চেইন এর এক প্রান্তে একটি হুক লাগিয়ে দিয়েছি।
ধাপ-৬
এবার কুন্দলের ফুলের দু'প্রান্তে দু'টো চেইন লাগিয়ে দিয়েছি জাম্প রিং দিয়ে। এবং চেইন এর উপর গ্লু দিয়ে সবুজ গোল কুন্দল লাগিয়ে দিয়ে পায়ের মল বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,বানানো পায়ের মলটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার।আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ৮ই এপ্রিল, ২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 3 days ago


















