ডাই পোস্টঃকুন্দল দিয়ে লকেট তৈরি।

in আমার বাংলা ব্লগ4 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ,গ্রীষ্মকাল ,২৭শে মে ২০২৬ খ্রিষ্টাব্দ।। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

p1.jpg

p3.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আর তা হলো ডাই পোস্ট।আজ আমি কুন্দল দিয়ে একটি লকেট বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করবো। আজকাল বেশ চলছে এই ধরনের হাতে বানানো লকেট গুলো। যেহেতু আমার কাছে বিভিন্ন ধরনের উপকরণ ছিল তাই এই লকেটটি বানিয়ে নিলাম।কুন্দলের বানানো জিনিসগুলো বেশ সুন্দর লাগে আমার কাছে। ইচ্ছে আছে আরও কিছু কুন্দলের তৈরি জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। বেশ সুন্দর লাগছিলো বানানোর লকেটটি। আর লকেটটি যাতে দু'দিকে পরা যায় সেজনয দু'দিকেই ডিজাইনটি করেছি। ড্রেস এর সাথে মিলিয়ে বানালে বেশ সুন্দর লাগবে। এই কাজটি করতে আমি ব্যবহার করেছি পুথি ও বিভিন্ন ডিজাইন এর কুন্দল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,কানের দুল জোড়া বানানোর বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

p15.jpg

p6.jpg

১।চার্ম
২।পাথরের চেইন
৩।বিভিন্ন ডিজাইন এর কুন্দল
৪।গ্লু

লকেট বানানোর ধাপ সমূহ

ধাপ-১

p14.jpg

p13.jpg

চার্ম এ গ্লু লাগিয়ে নিয়ে মাঝ বরাবর একটি গোল অফ হোয়াইট কুন্দল বসিয়ে নিয়েছি।

ধাপ-২

p12.jpg

'কুন্দলের চারপাশে পাথরের চেইনটি গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৩

p11.jpg

এবার গোলাপী রং এর পাতা কুন্দল গ্লু দিয়ে চেইন এর চারপাশে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৪

p10.jpg

এবার চাদ কুন্দল ফাঁকা জায়গায় গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই চার্ম এর এক পাশে ডিজাইনটি করে নিয়েছি।

ধাপ-৫

p9.jpg

এবার চার্ম এর অন্য পাশেও চাঁদ কুন্দল গোল করে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

p8.jpg

একইভাবে আরেকটি লাইন করে নিয়েছি চাঁদ কুন্দল দিয়ে।

ধাপ-৭

p7.jpg

এবার মাঝ বরাবর একটি অফ হোয়াইট কুন্দল গ্লু দিয়ে লাগিয়ে নিয়ে লকেট এর অন্য পাশের ডিজাইনটিও শেষ করেছি। আর এভাবেঈ বানিয়ে নিলাম কুন্দলের লকেটটি।

উপস্থাপন

p2.jpg

p3.jpg

আশাকরি ,কুন্দল দিয়ে বানানো লকেটটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ বিকাল।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৭শে মে, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png