ডাই পোস্টঃ শিউলী ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ • 4 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ আজ ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ,শরৎকাল ।২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রীস্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d3.jpg

d4.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ক্লে দিয়ে শিউলী ফুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছি। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো ।শিউলী ফুল বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ । ক্লে দিয়ে শিউলী ফুলটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

প্রয়োজনীয় উপকরণ

d10.jpg

d1.jpg

১। বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।কাঁচি

ক্লে দিয়ে শিউলী ফুল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d9.jpg

প্রথমে সাদা রং এর ক্লে শিউলী ফুলের পাপড়ি বানিয়ে নিলাম।

ধাপ - ২

d7.jpg

একইভাবে বেশ কয়েকটি শিউলী ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি।

ধাপ - ৩

d8.jpg

একটি পাপড়ির সাথে আরেকটি পাপড়ি লাগিয়ে নিয়ে শিউলী ফুল বানিয়ে নিলাম।

ধাপ - ৪

d6.jpg

এবার শিউলী ফুলের মাঝখানের কমলা রং এর কাজটি করার জন্য কমলা রং এর ক্লে গোল করে বল বানিয়ে নিলাম।

ধাপ - ৫

d5.jpg

এবার কমলা রং এর বলটি আগে বানানো ফুলের মাঝখানে বাসিয়ে দিলাম। এবং ক্লে টুলস দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিলাম। আর এভাবেই সম্পূর্ণ শিউলী ফুলটি বানিয়ে নিলাম।

উপস্থাপন

d3.jpg

d4.jpg

d5.jpg

আশাকরি, আমার আজকে ক্লে দিয়ে বানানো শিউলী ফুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png