ডাই পোস্টঃ রঙ্গিন কাগজ দিয়ে পাতা সহ বাঁশ তৈরি।

in আমার বাংলা ব্লগ10 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ আজ মঙ্গলবার, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ । বসন্তকাল , ২৪শে মার্চ, ২০২৬। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d3.jpg

d4.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ পাতা সহ বাঁশ তৈরির কৌশল আপনাদের সাথে শেয়ার করব।কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। তাই নতুন কিছু দেখলেই বানানোর চেস্টা করি। তাই আজ এই পাতা সহ বাঁশ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর লাগে। কাগজের এই পাতা সহ বাঁশটিও দেখতে বেশ সুন্দর লাগছিলো।বাঁশের এই ডাইটি বানাতে আমি রঙ্গিন সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,কাগজ দিয়ে পাতা সহ বাঁশ তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

প্রয়োজনীয় উপকরণ

d5.jpg

১।সবুজ রং এর দু'শেডের কাগজ।
২।কাঁচি
৩।গাম

পাতা সহ বাঁশ তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d6.jpg

প্রথমে হাল্কা সবুজ রং এর কাগজ ৩ সেঃমিঃX৩সেঃমিঃ সাইজের চার টুকরো কেটে নিয়েছি বাঁশের পাতা বানানোর জন্য।

ধাপ-২

d7.jpg

d8.jpg

এবার কাগজটিকে কোনা করে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে।

ধাপ-৩

d9.jpg

d10.jpg

এবার কাগজটি আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে।

ধাপ-৪

d11.jpg

দু'পাশের কাগজ ভিতর দিকে ঢুকিয়ে নিয়েছি।

ধাপ-৫

d12.jpg

d13.jpg

d14.jpg

এবার ভাঁজ করা কাগজটিকে ছবির মতো পরপর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

d15.jpg

d16.jpg

d17.jpg

d18.jpg

এবার কাগজটিকে আড়াআড়ি দাগ বরাবর কেটে নিয়েছি।এবং দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

d20.jpg

d19.jpg

d21.jpg

এবার প্রতিটি ভাঁজ গাম দিয়ে লাগিয়ে নিয়ে বাঁশের পাতা বানিয়ে নিয়েছি। একইভাবে কয়েকটি বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

d22.jpg

d23.jpg

d24.jpg

এবার ডিপ রং এর সবুজ কাগজটি চিকন করে কেটে নিয়েছি। এবং তা প্যাচিয়ে নিয়ে বাষ বানিয়ে নিয়েছি। এবাই এই বাঁশে বানানো পাতাগুলো গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেলো পাতা সহ বাঁশ তৈরি।

উপস্থাপনা

d1.jpg

d2.jpg

d3.jpg

আশাকরি আজকে আমার কাগজ দিয়ে বানানো পাতা সহ বাঁশ তৈরি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ২৪শে মার্চ, ২০২৬ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 66850.41
ETH 2052.02
USDT 1.00
SBD 0.51