ডাই পোস্টঃ ক্লে দিয়ে বিড়াল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ আজ ৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ,শরৎকাল ।২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রীস্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ক্লে দিয়ে বিড়াল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছি। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো ।বিড়ালটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ । বিড়ালটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।
প্রয়োজনীয় উপকরণ
১। বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।কাঠি
৪।কালো রং এর সাইন পেন
ক্লে দিয়ে বিড়াল তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে কালো রং এর ক্লে দিয়ে বিড়ালের শরীরটি বানিয়ে নিয়েছি।
ধাপ - ২
কালো ক্লে গোল করে বিড়ালের মাথাটি বানিয়ে নিয়েছি।
ধাপ - ৩
বিড়ালের চোখটি বানাতে প্রথমে আমি লাল ক্লের উপর সাদা ক্লে গোল করে বসিয়ে দিয়েছি।
ধাপ - ৪
এরপর কালো ও লাল ক্লে দিয়ে বিড়ালের কান দুটো বানিয়ে নিয়েছি।
ধাপ - ৫
এরপর বানানো কান দুটি বিড়ালের মাথার সাথে লাগিয়ে নিয়েছি। সেই সাথে লাল ক্লে দিয়ে বিড়ালের নাকটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার একটি কাঠি দিয়ে বিড়ালের মাথার সাথে শরীরটি যুক্ত করে দিয়েছি।
ধাপ-৭
এবার কালো দিয়ে লেজ বানিয়ে বিড়ালের শরীরের সাথে যুক্ত করে দিয়েছি।
ধাপ-৮
এবার কালো ক্লে চিকন করে নিয়ে কিছু গোঁফ বানিয়ে নিয়ে তা বিড়ালের মুখে লাগিয়ে দিয়েছি। সব শেষে কালো সাইন পেন দিয়ে বিড়ালের চোখে ডট দিয়ে ক্লে দিয়ে বিড়াল বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি, আমার আজকে ক্লে দিয়ে বানানো বিড়ালটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ইং |
| মোবাইল | Redmi Note 5A |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।



















