ডাই পোস্টঃ ককশিড দিয়ে লেভেন্ডার ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বর্ষাকাল । ১২ই জুলাই,, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d11.jpg

d12.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ককশিড দিয়ে টব সহ লেভেন্ডার ফুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। আজই প্দেরথম ককশিড দিয়ে ফুল বানিয়েছি। বানানোর পর দেখতে অনেক সুন্দর লাগছিলো। রং করার কারনে আরও বেশি সুন্দর লাগছিলো।তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো । দেখতে একেবারেই বাস্তবের মতো লাগছিল। ফুলগুলো বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি ককশিড , ক্লে সহ আরও কিছু উপকরণ । টবসহ ফুলগুলো আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

প্রয়োজনীয় উপকরণ

d2.jpg

d14.jpg

১। গুড়ো করা ককশিড
২।ক্লে
৩।টুথপিক
৪।গ্লু
৫।রং
৬।প্লাস্টিকের কাপ

ককশিড দিয়ে লেভেন্ডার ফুল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d2.jpg

প্রথমে ককশিড গুড়ো করে নিয়েছি।

ধাপ - ২

d3.jpg

ককশিডগুলো রং করে নিয়েছি।

ধাপ - ৩

d4.jpg

টুথপিকে গ্লু লাগিয়ে নিয়েছি।

ধাপ - ৪

d5.jpg

এবার সেই গ্লু লাগানো কাঠিতে রং করা ককশিড লাগিয়ে নিয়ে লেভেন্ডার ফুল বানিয়ে নিয়েছি। একইভাবে অনেগুলো বানিয়ে নিয়েছি।

ধাপ - ৫

d7.jpg

এবার একটি প্লাস্টিকের কাপ ক্লে দিয়ে ভরিয়ে দিয়েছি। এবার সেই কাপে বানানো লেভেন্ডার ফুলগুলো একে একে লাগিয়ে দিয়ে টপসহ ফুলদানী বানানো শেষ করেছি।

উপস্থাপন

d10.jpg

d11.jpg

d12.jpg

d13.jpg

আশাকরি, আমার আজকে ককশিট দিয়ে বানানো লেভেন্ডার ফুলের টবটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ১২ই জুলাই, ২০২৬ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png