ডাই পোস্টঃক্লে দিয়ে গোলাপ ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 hours ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , শরৎকাল । ১৯ শে আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

c21.jpg

c22.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ক্লে দিয়ে গোলাপ ফুল বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে বানানো কোন কিছু দেখতে বেশ সুন্দর হয়। অনেকটা বাস্তবের মতো লাগে যদি সঠিক নিয়মে বানানো যায়। ফুলটি বানানোর পর দেখতেও বেশ সুন্দর লাগছিলো। আর হাল্কা গোলাপী রং এর ক্লে ব্যবহার করার কারনে দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো। ফুলটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ । ফুলটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। তাহলে চলুন দেখে নেয়া যাক, গোলাপ ফুল বানানোর কৌশলটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

c1.jpg

১। বিভিন্ন রং এর ক্লে
২। ক্লে টুলস

ক্লে দিয়ে গোলাপ ফুল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

c2.jpg

c3.jpg

হাল্কা গোলাপী রং এর ক্লে গোল করে নিয়েছি। এরপর হাতের চাপে গোলাপ ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি।

ধাপ - ২

c4.jpg

একটি পাপড়ি প্যাচিয়ে নিয়েছি।

ধাপ - ৩

c5.jpg

c6.jpg

c7.jpg

c8.jpg

এরপর প্যাচান পাপড়ির পাশে বানানো পাপড়িগুলো পরপর লাগিয়ে একটি গোলাপ বানিয়ে নিয়েছি।

ধাপ - ৪

c11.jpg

c12.jpg

c13.jpg

এবার পাতার জন্য সবুজ রং এর ক্লে না থাকায় হলুদ ও নীল রং এর ক্লে একত্রে মিশিয়ে নিয়ে সবুজ রং এর ক্লে বানিয়ে নিয়েছি।

ধাপ - ৫

c17.jpg

c18.jpg

c15.jpg

c14.jpg

c16.jpg

এবার সামান্য পরিমাণ সবুজ রং এর ক্লে লম্বা করে নিয়েছি। এবং হাতের সাহায্যে পাতার শেপ দিয়ে নিয়েছি। ক্লে টুলস দিয়ে পাতার পাশের কাটা ও শিরা এঁকে নিয়েছি। একইভাবে তিনটি পাতা বানিয়ে নিয়েছি।

ধাপ-৬

c21.jpg

এবার পাতাগুলো বানানো গোলাপ ফুলের চার পাশে লাগিয়ে নিয়ে গোলাপ ফুল বানানো শেষ করেছি।

উপস্থাপন

c22.jpg

c23.jpg

c24.jpg

আশাকরি, আমার আজকে ক্লে দিয়ে বানানো গোলাপ ফুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৯শে আগস্ট, ২০২৬ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png