ডাই পোস্টঃ রঙিন কাগজ কেটে ফুলের ডিজাইন তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ৩০ মে ২০২৪ ইং: রোজ বৃহস্পতিবার ।

বাংলায় ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ২১ জ্বিলকদ ১৪৪৫ হি:।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। রঙিন কাগজ কেটে আমি নানা রকম ডিজাইনের ফুল তৈরি করে আসছি। এই ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। কাটা কাটি কাজ আমার কাছে অনেক ভালো লাগে। কাগজের উপর ডিজাইন করে ফুল এঁকে সুন্দর করে কেটে নিয়ে পারলে সেগুলা দেখতে বেশ সুন্দর লাগে। আজকে আমি তেমনই একটি পেপার কাটিং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার তৈরি কাগজের ফুলটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240529_233308.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
পেনসিল
কাঁচি

IMG_20240529_230842.jpg


প্রথম ধাপ

প্রথমে আমি একটি A4 সাইজের কাগজ কোনাকোনি ভাঁজ করে নিয়েছি। কিভাবে ভাঁজ করেছি সেটা ছবিতে আপনারা দেখতে পারছেন।

দ্বিতীয় ধাপ

IMG_20240529_231007.jpg

ভাঁজ করার পর বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু কাঁচি দিয়ে সুন্দর করে সমান করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কাগজটি দেখতে পিরামিডের মতো লাগবে।

তৃতীয় ধাপ

এবার আমি আবার সেই আগের মতো করে ভাঁজ করে নিয়েছি। এবার ও কাগজটা দেখতে পিরামিডের মতো দেখাবে।

চতুর্থ ধাপ

IMG_20240529_231145.jpg

এবার আমি কাগজটি মাঝখান বরাবর একটা ভাঁজ করে নিয়েছি। ভাঁজটি কাগজের অর্ধেক অংশ হবে। এরপর আবার বাকি কাগজের অর্ধেক অংশ এরপর ভাঁজ করে নিয়েছি। সম্পূর্ণ ভাঁজ করা হয়ে গেলে কাগজটি দেখতে ঠিক এমনটা দেখাবে।

পঞ্চম ধাপ

এরপর আমি একটি পেনসিল দিয়ে কাগজের উপর মনের মতো করে ডিজাইন তৈরি করে নিয়েছি। ডিজাইনটা যত সুন্দর করে তৈরি করা হবে ফুলটি দেখতেও অনেক সুন্দর হবে।

ষষ্ঠ ধাপ

IMG_20240529_231833.jpg

এবার আমি একটি ধারালো কাঁচি দিয়ে সুন্দর করে সাবধানতার সাথে কেটে নিয়েছি। আমি সব সময় বলি কাটার সময় অবশ্যই খেয়াল করে কাটটে হবে যেনো একটু এদিক ওদিক না হয়ে যায়।

সপ্তম ধাপ

IMG_20240529_230755.jpg

সম্পূর্ণভাবে কাগজটা কেটে নেয়ার পর ফুলের ডিজাইনটি দেখতে কেমন হয়েছে সেটা আপনারা ছবিতেই দেখতে পারছেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবার কাছে আমার এই কাগজের ডিজাইনটি ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।


পোস্টের ধরনডাই পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ কেটে ফুলের ডিজাইন তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া। কাগজের ভাজে রঙিন কাগজ কেটে কিভাবে ফুলের ডিজাইন তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে রঙিন কাগজের ফুলের ডিজাইন করে দেখিয়েছেন দেখে অনেক অনেক ভালো লেগেছে। অসাধারণ ছিল আপনার এই নকশা তৈরি করা। বেশ দারুন ভাবে নকশার কাজ সম্পন্ন করেছেন দেখে খুশি হলাম। আমিও পছন্দ করি এই জাতীয় নকশাগুলো।

 2 years ago 

আমিও পছন্দ করি এই জাতীয় নকশাগুলো।

জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ কেটে আপনি খুব সুন্দর একটি ফুলের ডিজাইন করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে বেশ যত্ন নিয়ে কাজটা করেছেন।ধন্যবাদ প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করার জন্য ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান অভিমত প্রকাশ করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ কেটে ফুলের ডিজাইন করেছেন দেখতে চমৎকার লাগছে। বিশেষ করে এর কালার টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি আজকে রঙিন কাগজ কাটিং করে সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন। ডিজাইনটি দেখতে অসাধারন লাগছে। তাছাড়া এধরনের নকশা কাটিং খুবই সতর্কতার সাথে করতে হয়। তানা হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কাগজ কেটে আপনি খুব সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি করেছেন।দেখতে সত্যি অসাধারণ লাগছে আপনার তৈরি ফুলের ডিজাইন টা। কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সু স্বাগতম।

 2 years ago 

বাহ আপনি তো রঙিন কাগজ কেটে খুব সুন্দর ফুলের ডিজাইন তৈরি করেছেন। তবে এটি ঠিক বলেছেন রঙিন কাগজের উপর এঁকে সুন্দরভাবে কেটে ডিজাইনগুলো করে দেখতে বেশ ভালই লাগে। তবে ফুলের এই ডিজাইনগুলো আগে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। খুব সুন্দর করে কাগজ কেটে ফুলের ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

চেষ্টা করি ভাই সুন্দর করে ডিজাইন তৈরি করার আমার তৈরি ফুলের ডিজাইনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার রঙিন কাগজের ফুলের ডিজাইন দেখে বেশ ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। তবে রঙিন কাগজের ফুলগুলো বানাতে খুব সাবধানে বানাতে হয়। কারণ একটু এদিক ওদিক হলে ভাঁজ গুলো নষ্ট হয়ে যায়। আমি নিজেও মাঝেমধ্যে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন তৈরি করে থাকি। আপনার ফুলের ডিজাইন তৈরি দেখে সত্যিই অসম্ভব ভালো লাগলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে আমার পোস্টে প্রসংশা মূলক মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.045
BTC 66395.91
ETH 1915.78
USDT 1.00
SBD 0.38