জীবনে থেমে থাকতে নেই!

in আমার বাংলা ব্লগ3 days ago

18-03-26

০৪ চৈত্র , ১৪৩২ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


alexas_fotos-make-the-day-great-4166221_1920.jpg

copyright free image from pixabay

কেমন আছেন সবাই? আশা করছি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভালো আছেন। তো আমার মনে হয় জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় জীবন থমকে গেছে, সবকিছু এগিয়ে যাচ্ছে। চারপাশের মানুষদের দেখলে মনে হয় সবাই অনেক এগিয়ে যাচ্ছে। মনে হয় আমাকে দিয়ে কিছু হবে না! আমি হেরে যাবো তাহলে? কিন্তু কথা হলো আপনার চেষ্টা আপনাকেই অনেকদূর নিয়ে যাবে। আপনি হয়তো এখন ভাবতেছেন, আমি এতো পরিশ্রম করেও কেন সামনে যেতে পারছি না। সবাই ক্যারিয়ারে সাকসেস আর আমি এখনও কিছুই করতে পারলাম না! এই যে চিন্তা এটাও একধরনের পজিটিভ ইঙ্গিত!

জীবনের শুরুতেই কেউ কখনো সাফল্য পায় না। সবারই ভয় থাকে। যদি হেরে যায় তখন কি হবে? আপনি খেয়াল করে দেখবেন যারা জীবনে সাফল্য লাভ করেছে তারা কিন্তু শুরুতে ভয় পেয়েই শুরু করেছিল। তাই বলে কি তারা থেমে থেকেছিল? ভয়ের মাঝেও তারা সাফল্যের স্বপ্ন বুনেছিল! আর আপনি যদি সেটা করতে পারেন তাহলেই সাফল্যের দেখা পাবেন। আমরা চারপাশের মানুষের ডেভেলপমেন্ট দেখে হতাশায় চলে যায়। মনে মনে ভাবি আমাদের সময় কি স্লো চলছে? কিন্তু একেকজনের জীবনের পারস্পেকটিভ একেক রকম। আপনি আপনার জীবনের যে টাইমলাইনে দাড়িয়ে আছেন সেটাই আপনার জন্য পারফেক্ট!

আমরা জীবনে প্রতিনিয়ত সংগ্রাম করি। মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় কাজের ফল না পেয়ে। চেষ্টা করেও যখন আশানুরূপ ফল পায় না তখন খারাপ লাগে। কিন্তু আপনার চেষ্টা, আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না। হয়তো টাইম লাগছে কাজগুলো হতে। একটু দেরিতে হলেও আপনি আপনার সাফল্যের দেখা পাবেন। আপনি সঠিক পথেই আগাচ্ছেন। আপনার ফল আপনি সঠিক সময়ই পাবেন। জীবনে ধৈর্যধারণ করাটাও বড় একটি গুণ! জীবনে খারাপ সময় আসবে, ভালো সময় আসবে কিন্তু থেমে থাকা যাবে না!

আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হলো খুব তাড়াতাড়ি রেজাল্ট চাওয়া! কিন্তু সত্যি কথা হলো কোনো কাজেরই তাড়াতাড়ি কোনো রেজাল্ট আসে না। আর যেটা আসে সেটা হলে ফেইক! আপনি যদি একটা বিজনেস দাড়ঁ করান তাহলে আপনি কালই আপনার বিজনেস থেকে কোটি টাকা আয় করে ফেলবেন! এমনটা আসলে হয় না কখনো। একটা বিজনেস দাড়ঁ করাতে সময় লাগবে, আপনি ব্যর্থ হবেন। তারপরও আপনাকে ঘুরে দাড়াঁতে হবে। আপনি যদি ঘুরে দাড়াঁতে পারেন তবেই আপনি সাফল্যের দেখা পাবেন! আর যদি একবার ব্যর্থ হয়েই থেমে যান তাহলে আপনি সামনে আগাতে পারবেন।

আপনাকে ধরে নিতে হবে প্রত্যেকটি ব্যর্থতাই আপনার জন্য একটি শিক্ষা! আর সে ব্যর্থতাগুলো থেকেই শিখে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি সেটা হলো কনসিসটেন্সি বজায় রাখা। একটা কাজ অনেক উৎসাহ নিয়ে শুরু করি কিন্তু ধীরে ধীরে সেটার আগ্রহ হারিয়ে ফেলি। যখন কাজটা শুরু করি তখন আমাদের মনে অনেক উৎসাহ কাজ করে। কিন্তু শুরুর দিনের মতো মোটিভেশন সবসময় থাকে না! শুরুতে একটা কাজে সময় দেয় দুই ঘন্টা। দিন যত বাড়তে থাকে সময় দেয়াও হ্রাস পেতে থাকে! অথচ রেগুলার এক ঘন্টা করেও সময় দিলে একটা সময় দেখা যেত আপনি অনেকদূর এগিয়ে গেছেন! এই কাজটাই যারা করতে পারে তারাই অনেকদূর এগিয়ে যায়!

জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো জীবন কারো জন্য থেমে থাকে না। আপনার লাইফ কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না। আপনার লাইফ আপনাকেই পরিবর্তন করতে হবে! আপনি যদি আজ একশন না নেন, তাহলে ঠিক এক বছর পরে হলেও আপনার জীবন নিয়ে হতাশায় ভুগবেন। এজন্য সময়ের কাজটা সময়ে করে ফেলাই শ্রেয়! সময়কে গুরুত্ব দিন, পরিশ্রম করুন। তবেই আপনি এগিয়ে যেতে পারবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত পাচঁ বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.058
BTC 70698.87
ETH 2155.31
USDT 1.00
SBD 0.51