গবেষণার জায়গায় কেন দ্বন্দ্বের রাজনীতি
আশা করছি ভালো আছেন। তো ভালো থাকাটা গুরুত্বপূর্ণ। কিন্তু মাঝে মাঝে আপনি ভালো থাকতে পারবেন না আপনার আশেপাশের অবস্থা দেখে। কারণ আশেপাশের অবস্থা যদি ভালো না থাকে তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। কয়েকদিন ধরে আমাদের ডুয়েট ক্যাম্পাসে সমস্যা হচ্ছে। আমাদের পরীক্ষা শেষ হলো কয়েকদিন হলো। পরীক্ষার শেষে সবাই বাড়ি চলে গেল। আর এদিকে নতুন ভিসি নিয়োগ নিয়ে একের পর এক সমস্যা চলছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে।
ইতোমধ্যে রাজনৈতিক পরিচয়ে শিক্ষার্থীরা দুদলে ভাগ হয়ে গিয়েছে। দেশের শিক্ষাঙ্গনে যখন রাজনীতির কালো ছায়া এসে হাজির হয় তখন সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। আমাদের আগের ভিসি মহোদয় ডুয়েটের পড়াশোনার মান উন্নয়নে ভালোই কাজ করছিল। কিন্তু রাজনৈতিক কারণে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। আর তারপরেই শুরু হয় একের পর এক প্রবলেম।
আসলে বর্তমানে যদি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন অনেক কিছুই পরিবর্তন হয়েছে। বাংলাদেশের ইঞ্জিনিরিং ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি গবেষণাগার হওয়ার কথা ছিল, গবেষণা হওয়ার কথা ছিল। কিন্তু যখন রাজনীতি প্রবেশ করে প্রতিষ্ঠানে তখন আর গবেষণার মতো পরিবেশ থাকে না। ক্ষমতার একটা অপব্যবহার তখন দেখা যায়।
যতদিন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু রাজনৈতিক চর্চা হবে না ততোদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো শিক্ষার মান দিতে পারবে না। আমি বলছি না রাজনীতি বন্ধ করে দিতে। আমি বলছি সুষ্ঠু রাজনীতি চর্চার কথা। কারণ বর্তমান তরুণ প্রজন্মের হাত ধরেই এ দেশ এগিয়ে যাবে। এজন্য সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা করা দরকার অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতিই দূর করার দরকার।

Estoy de acuerdo contigo. La política no debe ser una prioridad en las instituciones educativas. Deseo que todo se solucione pronto.
Thank you for agreeing with me.
Thank you