"গাঁদা ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি @green015 ভারত থেকে। আজ তোমাদের সামনে গাঁদা ফুলের ফটোগ্রাফির একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।তাহলে, চলুন ফুলগুলো একবার দেখে নেওয়া যাক...


গাঁদা ফুলের ফটোগ্রাফি:

IMG_20260311_150233.jpg

বসন্তকাল মানেই অন্যরকম ভালো লাগা।আর সেই সঙ্গে নানান রকমের ফুলের সমারোহ।এখন চলছে বসন্তকাল,তবে এই গাঁদা ফুলগুলি কিছুদিন আগের অর্থাৎ শীতকালের।যদিও এখনো অনেকটাই সতেজ রয়েছে।তো আমি এই ফুলের ছবিগুলো আমাদের সরোজিনী হোস্টেলের ফুলের বাগান থেকে সংগ্রহ করেছি। আর আমাদের ফুলের বাগানে অনেক ফুল ফুটেছে। সেগুলো সবই টাটকা এবং সুন্দর।

IMG_20260311_150140.jpg

IMG_20260311_150156.jpg

গাঁদা ফুল সবারই পরিচিত ফুল।এই ফুলগুলো খুবই সুন্দর,যেটা বাড়িতে বা মন্দিরের দেব-দেবীর পূজার কাজে ব্যবহৃত হয়ে থাকে।এই ফুল অনেক প্রজাতির ও রঙের হয়ে থাকে।কৃষ্ণ গাঁদা,বড় গাঁদা,তারা গাঁদা ফুলের জাত রয়েছে।আমি এখানে কৃষ্ণ গাঁদা ও বড় গাঁদা ফুলের ছবি শেয়ার করেছি।এই ফুলের কুড়িগুলো দেখতে আরো-ই আকর্ষণীয় হয়।বিশেষ করে এদের পাপড়িগুলি সিঙ্গেল ও অসংখ্য পাপড়ির সমন্বয়ে গঠিত হয়ে থাকে।এর অসংখ্য পাপড়ির কারনেই এটি খুবই আকর্ষণীয় হয়ে থাকে।

IMG_20260311_150053.jpg

আমি এখানে হলুদ ও লাল রঙের গাঁদা ফুলের ছবি শেয়ার করেছি।হলুদ গাঁদা ফুলের গাছটিতে অনেকগুলো ফুল শুকিয়ে গিয়েছিল।গাঁদা ফুলের পাতায় অনেক ঔষুধি গুন রয়েছে।কেটে যাওয়া স্থানে এই পাতার রস লাগালে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়।তাই এটি আমাদের নানা কাজে ব্যবহৃত হয় যা অনেক উপকারীও বটে।

IMG_20260311_150214.jpg


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.053
BTC 70182.35
ETH 2063.00
USDT 1.00
SBD 0.49