বিশ্বকাপ ফুটবল নিয়ে কিছু কথা।

in আমার বাংলা ব্লগ17 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে খেলা নিয়ে একটি লেখা শেয়ার করবো। যার মূল কেন্দ্রে রয়েছে ফুটবল বিশ্বকাপ।


2026_FIFA_World_Cup_emblem.svg.png

Copyright Free Image Source

বলা হয়, বিশ্বকাপ ফুটবলের আসর বসলে সারা পৃথিবী ফুটবল জ্বরে আক্রান্ত হয়৷ বিশ্বকাপ ফুটবলের এমনই প্রভাব রয়েছে পৃথিবীতে।

থাকবেই না কেন? জাতিসংঘের সদস্যদের চেয়ে ফিফার সদস্য দেশ সংখ্যা বেশি। তার উপর সারা পৃথিবী থেকেই সেরা সেরা দেশগুলো বাছাই পর্বের বাধা পেরিয়ে মূল পর্বে অংশ নেয়। অবশ্য এবার প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিবে। আগে ছিলো ৩২টি দল।

বিশ্বকাপের সময় আমাদের দেশে একরকম উৎসব শুরু হয়। ভক্তদের মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়৷ বিশেষ করে আমাদের দেশে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থক বেশি। তাদের মধ্যে কথার লড়াই তো হয়ই, মাঝেমধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

বিশাল বিশাল পতাকা নিয়ে মিছিল হয়। মোটরসাইকেল শো-ডাউন হয়। নতুন করে রেস্টুরেন্টগুলো একসাথে খেলা দেখার অফারও করে। বিশাল প্রজেক্টেরে এক সাথে হাজার হাজার মানুষের খেলা দেখার ব্যবস্থাতো আছেই।

ফুটবল বিশ্বকাপ মানেই উৎসব। আমরাও প্রস্তুত সেই উৎসবে গা ভাসানোর জন্য।