জেনারেল রাইটিং : মানুষ বদলে যাচ্ছে!
সবাইকে শুভেচ্ছা,
আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন। আবহাওয়ার তারতম্যে কোথায়ও ঝড়বৃষ্টি আবার কোথায়ও মৃদু তাপপ্রবাহ চলছে। গত দু'দিন ঢাকায় প্রচন্ড গরম। আজ দিনে রোদের তীব্রতা ছিল অনেক বেশি। ঢাকার উপর দিয়েও হয়ত মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। প্রচণ্ড রোদ কিংবা গরমে সাবধানে চলতে হবে। প্রচণ্ড রোদে দিনে বের হলে ছাতা নিয়ে বের হওয়াই ভালো। বন্ধুরা, আসছে কোরবানির ঈদ। আর দিন কয়েক পরেই ঈদ। ঢাকাবাসী গ্রামে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার ঈদে সাত দিনের ছুটি। বাড়ি যাওয়ার প্রস্তুতি হিসেবে ট্রেন,বাস ও লঞ্চের টিকেট পেতে মানুষ ছুটাছুটি শুরু করে দিয়েছে। যাদের বাড়ি যাওয়ার প্লান আছে দেরি না করে প্রস্তুতি শুরু করে দিন। বন্ধুরা, আমার বাংলা ব্লগে আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। আজকের জেনারেল রাইটিং এর বিষয় মানুষ বদলে যাচ্ছে!
৪০ এর উপর যাদের বয়স, তারা প্রচন্ড হতাশ, বর্তমান প্রজন্ম নিয়ে। বিশেষ করে জেনজিদের নিয়ে।আবার জেনজিরা তাদের অগ্রজদের তেমন একটা পাত্তা দেননা। তারা নিজের মত করে চলতে ভালো বাসেন।অনেকটা সিনিয়র জুনিয়রের দ্বন্দ্ব! সামগ্রিক ভাবে আড্ডা৷ আলোচনায় একটি কথা প্রায় শোনা যায়, মানুষ আর আগের মত নেই। মানুষ বদলে যাচ্ছে। আপনি কি মনে করেন? মানুষ বদলে যাচ্ছে? অনেকেই আবার বলে থাকেন,মানুষ বদলাছে না, অনেক মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারছেনা! যারা তাল মেলাতে পারছেনা, তাদের মধ্যে একধরনের হতাশ কাজ করে। হতাশা থেকে জেলাসি! জেলাসি থেকে তারা বলাবলি করছে, মানুষ বদলে যাচ্ছে। কোন মতকেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। পরিবর্তিত পরিস্থিতিতে, ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবেন, দুপক্ষের কথায় যুক্তি আছে। একদল অতীত ঐতিহ্যের ধারক বাহক আর একদল বর্তমানের পূজারী।
তবে এটি সত্য, মানুষের আবেগ অনুভূতির চেঞ্জ হয়ে গেছে। আগের মত স্ব-শরীরে উপস্থিত হয়ে আবেগ অনুভূতি প্রকাশের দিন প্রায় শেষের দিকে। যেটুকু আছে সামাজিক ও পারিবারিক প্রথা হিসেবে টিকে আছে। সেটিও আর কতদিন টিকবে বলা মুশকিল। স্ব-শরীরের চেয়ে এখন মানুষ অনলাইনে আবেগ অনুভূতির প্রকাশ করে। বাস্তবের চেয়ে অনলাইন কমুউনিটির সাথে আড্ডায় মেতে উঠে। সুখ দু:খ,আবেগ অনুভূতি ভাগাভাগি করে নেয়! কারো সাফল্যে অনলাইনে উইশ করে! নতুন প্রজন্ম বা জেনজিরা অনলাইনকেই তাদের সাথী মনে করে। বয়স্করা এতে আতংকিত। তাই চল্লিশের বেশি বয়সের আড্ডা-আলোচনায় একটি কথা বেশি উচ্চারিত হয়, মানুষ তার আগের মত নেই। মানুষ বদলে যাচ্ছে!
বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।
শুভ রাত্রি।
ঢাকা-বাংলাদেশ
১৬ মে ২০২৬৷।

Upvoted! Thank you for supporting witness @jswit.