পাহাড়ি ঝরনা দেখতে গিয়ে সেখানে কাটানো সুন্দর মুহূর্ত

in Incredible Indialast month

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলের ভালো লাগবে।

IMG-20250922-WA0022.jpg

আজকে আপনাদের মাঝে শেয়ার করব রক গার্ডেন ঝরনা দেখতে গিয়ে সেখানে কাটানো সুন্দর মুহূর্ত। এর আগে কিছুদিন আগের পোস্টে শেয়ার করেছিলাম সেখানে যাবার মুহূর্ত। তবে সেখানে ঢোকার আগেই দূর থেকেই জলের তীব্র আওয়াজ শোনা যাচ্ছিল। দুই ধারেই ছিল ঝরনার জলপ্রপাত। দুই দিকেই ঝর্ণার জল দুরন্ত অবিরাম গতিতে ছুটে চলেছিল। তবে সবসময় গেলে এই রকম জলপ্রপাত দেখতে পাওয়া যায় না।এর আগে আমার ছোট মামা বেড়াতে গিয়ে ছিল তখন ওরা দেখতে পায়নি। আমাদের ভাগ্য সত্যিই খুব ভালো ছিল। আমরা খুব ভালো ভাবে ওই কয়দিন ঘুরে ছিলাম। টাইগার হিলের সূর্য ওঠা দেখতে পেয়েছিলাম।

IMG-20250922-WA0019.jpg

যাইহোক ওখানে প্রথমে গিয়েই আমরা টিকিট কেটে নিয়েছিলাম ঢোকার জন্য ।টিকিট কেটে ভিতরে প্রবেশ করে যখন পাহাড়ের গা বেয়ে উঠছিলাম তখনও কিছু কিছু পাহাড়ের গা দিয়ে জল পড়ছিল। আসলে ঝরনার জল সব সময় উপর থেকে পড়ে সেটা দেখতেই ভালো লাগে। ছোটবেলায় যখন ফার্স্ট জানুয়ারিতে new year কার্ড কিনতাম তখন ঠিক ওই রকম সিনারি আঁকা থাকতো। আর সে দিন চোখের সামনে দেখে একেবারে অন্যরকম অপূর্ব দৃশ্য। আমি দেখে আনন্দে আত্মহারা হয়ে ছিলাম। বাড়িতে সকলকে ভিডিও কল করে দেখিয়েছিলাম। সকলে দূরে থেকে দেখে ভীষণ খুশি হয়েছিল।

IMG-20250922-WA0028.jpg

এইসব দৃশ্য নিজে চোখে না দেখলে কখনোই অনুভব করা যাবে না। যাইহোক অবিরাম গতিতে জল পড়ছিল ।এদিকে আমরা ছবি তোলার জন্য ঠিক ঝরনার পাশেই চলে গিয়েছিলাম। ঝরনার জল ছিটকে ভিজেও যাচ্ছিল অনেকে। তবে ওখানে অনেক পাথর পড়েছিল সেই সব পাথরে ওঠা একদমই ঠিক নয় ।কারণ পা পিছলে গেলে জলের গতিতে হয়তো আমরা ও নিচে পড়ে যেতে পারি। তাই সেই দিক আর যায়নি। আমরা যখন পাহাড়ের উপরে উঠছিলাম তখন দেখেছিলাম কিছু কিছু জায়গায় অল্প অল্প করেই পাহাড়ের গা বেয়ে জল পড়ছিল। সেই সব জায়গাতেই জলের বেগ কম ছিল।তাই সে গুলো দেখতে ভীষণই ভালো লাগছিল ।ওখানকার ওই ঝর্ণার জলই নাকি মানুষ খায় ।এমন কি সমস্ত কাজকর্ম করে। তবে ঝরনার জল খুব ঠাণ্ডা।আমি স্পর্শ করে দেখেছিলাম।

ওখানে বেশ রংবেরঙের খুব সুন্দর ফুলের গাছও লাগানো ছিল। আমরা যতই পাহাড়ের গা বেয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম ততই জলের গতি এক দম সামনে দেখতে পারছিলাম। এরপর ওখানেই খুব সুন্দর সময় কাটিয়ে যখন নিচে এসেছিলাম তখন দেখছিলাম ওখানকার পোশাক পড়ে সকলে ছবি তুলছিল। পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে সকলে ওই পোশাক পড়ে ছবি তোলে।আমাদের সাথে যারা গিয়েছিল অনেকেই ওইরকম পোশাক পড়ে ছবি তুলল । পোশাক পড়ার জন্য ১৫০ টাকা করে নেওয়া হয়েছিল।আমি ছবি তুলিনি। কারণ ওইসব পোশাক পড়তে আমার একেবারেই ভালো লাগে না ।একটা পোশাক সকলে পড়ছে ।আর খুলে খুলে রেখে দিচ্ছিল। এই বিষয়টা আমার একেবারেই ভালো লাগেনা।

পাহাড়ি ঝরনা দেখতে গিয়ে সব সময় নীচের দিকে নামতে হয়। না হলে জলপ্রপাত ওপর থেকে নামছে সেই বেগ বোঝা যাবে না। ইচ্ছে ছিল পাহাড়ি ঝরনায় স্নান করবার । কিন্তু পূরণ হয়নি। আমরা যখন দার্জিলিঙে ঢুকে পড়েছিলাম তখন ও অনেক জলপ্রপাত দেখতে পেয়ে ছিলাম। সেদিন পাহাড়ের ঝর্না দেখতে গিয়ে খুব সুন্দর সময় কাটিয়ে ছিলাম। সেই মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।


আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...
 last month 

Thank you 🙏

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 71715.12
ETH 2245.60
USDT 1.00
SBD 0.50